শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

ঝড়ে গাছ ভেঙে রিকশাচালকের ঘর বিধ্বস্ত, খোলা আকাশের নিচে পরিবার;

  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৪১ বার পঠিত



পিরোজপুর প্রতিনিধি: আব্দুল হান্নান শেখ
তারিখ: ২৯ এপ্রিল ২০২৬ (বুধবার)

পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাইজোড়া বড়পোল এলাকায় ঝড়-বৃষ্টিতে গাছ ভেঙে পড়ে এক রিকশাচালকের বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকাল প্রায় ৪টার দিকে মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোঃ মোশারফ শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রচণ্ড ঝড় ও বৃষ্টির সময় মোশারফ শেখ ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে একটি বড় গাছ তার টিনশেড ঘরের উপর ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে ঘরটি পুরোপুরি ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। তবে সৌভাগ্যবশত তিনি প্রাণে বেঁচে যান এবং শরীরে কোনো আঘাত পাননি।
ভুক্তভোগী মোশারফ শেখ পেশায় একজন রিকশাচালক। দিন আনে দিন খান অবস্থায় তার সংসার চলে। একদিন রিকশা চালাতে না পারলে পরিবারের মুখে খাবার জোটে না। হঠাৎ এই দুর্ঘটনায় ঘর হারিয়ে ৪ সদস্যের পরিবার নিয়ে তিনি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
কান্নাজড়িত কণ্ঠে মোশারফ শেখ বলেন, “সব শেষ হয়ে গেল। রাতটা কোথায় থাকবো, কী খাবো জানি না। আমার দেখার মতো কেউ নাই।”
এদিকে, স্থানীয় এলাকাবাসী দ্রুত সহায়তার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews