রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​সোহরাওয়ার্দী হোসেন; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ; বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেবিদ্বারবাসীকে সাইদুর রহমান লিটলের শুভেচ্ছা;

মউশিক শিক্ষক-কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে কাউখালীতে স্মারকলিপি;

  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৬৯ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) প্রকল্পে কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (১৮মে) বেলা ১১টার দিকে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারকলিপি পেশ করেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ,কাউখালী উপজেলা শাখার শিক্ষক-কর্মচারীরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়,ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” প্রকল্পটি ১৯৯৩ সাল থেকে সারাদেশে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে প্রায় ৭২ হাজার শিক্ষাকেন্দ্রের মাধ্যমে প্রতিবছর প্রায় ২৫ লাখ শিক্ষার্থী নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা গ্রহণ করছে।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ,কাউখালী উপজেলা কমিটির সভাপতি মোঃ ইমাম হোসেন খন্দকার বলেন,দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও এখনো তারা প্রকল্পভিত্তিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাই দ্রুত সকল শিক্ষক- কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
তিনি আরও বলেন,শিক্ষক- কর্মচারীদের জীবনের নিরাপত্তা ও স্থায়ী কর্মসংস্থানের স্বার্থে সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করবে বলে তারা আশাবাদী।
এ সময় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ও শিক্ষক- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews