শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে নিহত স্বামী ; ভাঙ্গুড়ায় অনলাইন জুয়ার এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ; দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন; ককসবাজার জেলার রামুতে ২০০০ হাজার আইফোন নিয়ে পাঁচ চীনা নাগরিকসহ আটক ৬; ৮নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক মো: রহিজ ব্যাপারি; খোলা চিঠি ​বরাবর, জেলা প্রশাসক কক্সবাজার জেলা; রামুর গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের হলেন আবদুল্লাহ; ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ;

নওগাঁর আহসানগঞ্জ স্টেশনে আরও ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী;

  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩৩৫ বার পঠিত



নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার গুরুত্বপূর্ণ আহসানগঞ্জ রেল স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বাড়ানোর দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন ৯টি ঢাকাগামী আন্তঃনগর ট্রেন স্টেশন অতিক্রম করলেও মাত্র দুটি ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। ফলে টিকিট সংকট, অতিরিক্ত ভিড় ও অনিশ্চয়তার মধ্যে যাতায়াত করতে হচ্ছে হাজারো যাত্রীকে।
আহসানগঞ্জ স্টেশনটি আত্রাই, রাণীনগর, বাগমারা, সিংড়া, নলডাঙ্গা ও নন্দীগ্রামসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের অন্যতম প্রধান রেল যোগাযোগ কেন্দ্র। কিন্তু পর্যাপ্ত ট্রেন না থামায় যাত্রীদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।
যাত্রীরা জানান, অনেক সময় জরুরি প্রয়োজনেও টিকিট পাওয়া যায় না। বাধ্য হয়ে দীর্ঘ পথ দাঁড়িয়ে ভ্রমণ করতে হয়, যা নারী, শিশু ও বয়স্কদের জন্য আরও কষ্টকর হয়ে ওঠে।
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু বলেন, জনগণের দুর্ভোগ কমাতে আহসানগঞ্জ স্টেশনে আরও ট্রেনের যাত্রাবিরতি প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, স্থানীয়দের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, যাত্রীসংখ্যা ও স্টেশনটির গুরুত্ব বিবেচনায় দ্রুত আরও কয়েকটি ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews