বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ; মোহনপুরে পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হলেও বাজারে দেদারসে বিকোচ্ছে ভেজাল ও নিম্নমানের অণুসার (মাইক্রোনিউট্রেন্ট); কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত; ​কাউখালীতে সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত ‘ইঁদুর কাণ্ড’: কর্মচারীকে শোকজ ও ১৫ দিনের কর্মবিরতি; নওগাঁর আত্রাইয়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা;

শিক্ষার মানোন্নয়নে মাঠপর্যায়ে তৎপর জেলা প্রশাসক: বেলকুচিতে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়;

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২১৯ বার পঠিত



​মো: সোহরাওয়ার্দী হোসেন, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

​সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে প্রধান শিক্ষকদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মো. আমিনুল ইসলাম। বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহানের সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়।

আরো উপস্থিত ছিলেন, ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি), বেলকুচি, নাহিদা ইয়াসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বেলকুচি।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মো. আমিনুল ইসলাম শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষকরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রধান কারিগর। প্রাথমিক শিক্ষাই হলো একটি শিশুর শিক্ষার ভিত্তি। তাই এই ভিত্তি মজবুত করতে আপনাদের পাঠদান পদ্ধতিতে সৃজনশীলতার চর্চা বাড়াতে হবে। শুধু সিলেবাস শেষ করাই লক্ষ্য নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।”

​তিনি আরও বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশকে আনন্দদায়ক করে তুলতে হবে, যাতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে আগ্রহী হয়। শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত সংযোগ স্থাপনের মাধ্যমে ঝরে পড়া রোধ এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রশাসন সব সময় শিক্ষকদের পাশে থাকবে।”

​মতবিনিময় সভায় বেলকুচির নদী তীরবর্তী ও দুর্গম এলাকার স্কুলের প্রধান শিক্ষকরা নদী ভাঙন ও যাতায়াত ব্যবস্থার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষাকার্যক্রমের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, নদী অঞ্চলের স্কুলগুলোর বিশেষ ভৌগোলিক অবস্থান বিবেচনায় রেখে সেগুলো যেন প্রতিকূল পরিস্থিতিতেও নিরবচ্ছিন্ন সেবা দিতে পারে, সে লক্ষ্যে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে এসব স্কুলের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান বলেন, “বেলকুচি উপজেলাকে একটি আদর্শ শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। মাঠপর্যায়ে শিক্ষকদের যে কোনো যৌক্তিক সমস্যা সমাধানে আমরা আন্তরিক।”

​উপজেলা প্রশাসন, বেলকুচি কর্তৃক আয়োজিত এই মতবিনিময় সভায় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

সভায় শিক্ষকরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং জেলা প্রশাসক তা ধৈর্য সহকারে শোনেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews