বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন;

কুমিল্লা নাঙ্গলকোটে শৌখিন শিকারিদের পলো দিয়ে মাছ ধরার উৎসব টিকিট কেটে পুকুরে নেমেছেন ৩০০ শিকারি, চারপাশে কয়েকশ মানুষের ভিড়;

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৩৮ বার পঠিত




মোঃ মাসুদ রানা ;কুমিল্লা জেলা প্রতিনিধি;

নাঙ্গলকোট, কুমিল্লা শৌখিন মাছ শিকারিদের পলো দিয়ে মাছ ধরা এতদিন নদী, খাল ও বিলেই দেখা যেত। কিন্তু এবার ব্যতিক্রমধর্মী চিত্র দেখা গেল কুমিল্লার নাঙ্গলকোটে। টিকিট কেটে পুকুরে নেমে পলো দিয়ে মাছ ধরার উৎসবে মেতেছেন শত শত শৌখিন শিকারি।
আজ রোববার দুপুরে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নিমুড়ী গ্রামের একটি বিশাল পুকুরে এ উৎসবের আয়োজন করা হয়। পুকুরে পলোওয়ালাদের মাছ ধরা দেখতে পুকুরের চারপাশে কয়েকশ উৎসুক মানুষের ভিড় জমে। ভিড়ের কারণে পুকুর সংলগ্ন লাকসাম-বাঙ্গড্ডা-চৌদ্দগ্রাম সড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, পলোওয়ালারা পুকুর থেকে রুই, কাতল, বোয়াল, পাঙাশ, সিলভারকার্প, কমন কার্প, গ্রাসকার্প, শৈল, কালিবাউসহ বিভিন্ন প্রজাতির মাছ অনায়াসে ধরে থলে ও বস্তায় ভরছেন। এদিন সর্বোচ্চ ৮ কেজি ওজনের একটি সিলভারকার্প ধরা পড়ে।
জানা যায়, নিমুড়ী গ্রামের জাল, নাবালক, ইদ্রিছ, কাশেম ও ইউনুছ তাদের পুকুরটি মাছ চাষের জন্য একই গ্রামের সাইফুল ও নোমানের কাছে লিজ দেন। পরে সাইফুল ও নোমান পুকুরের সব মাছ পার্শ্ববর্তী কাদবা গ্রামের মনছুরের কাছে বিক্রি করেন।
মনছুর এরপর কুমিল্লা ক্যান্টনমেন্টের পলো দলের সর্দার নবী মালের কাছে সম্পূর্ণ পুকুরের মাছ ২ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করেন। নবী মাল এরপর প্রতি শিকারির কাছ থেকে ১২০০ টাকা করে টিকিট বিক্রি করে পুকুরে পলো দিয়ে মাছ ধরার সুযোগ দেন।
কুমিল্লার ক্যান্টনমেন্ট, লালমাইয়ের বাগমারা, বাংলাবাজার, ভুশ্চি, সদরদক্ষিণের চৌয়ারা, কাশিনগর এবং নাঙ্গলকোটের কাদবা ও বাঙ্গড্ডাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০ জন শিকারি এ উৎসবে অংশ নেন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা পুকুরে পলো দিয়ে মাছ শিকার করেন।
লালমাই উপজেলার হাজাতখোলা থেকে আসা ইউছুপ বলেন, “১২০০ টাকার টিকিট কেটে এসেছি। রুই, কাতল, বিগহেডসহ ছোট-বড় প্রায় ২০ কেজি মাছ পেয়েছি।”
তবে কাশিনগরের শাহপুর গ্রামের আবদুর রহিমের অভিজ্ঞতা ভিন্ন। তিনি বলেন, “১২০০ টাকা দিয়ে টিকিট কেটেছি, কিন্তু মাছ খুব একটা পাইনি।”
মনছুর অভিযোগ করে বলেন, “নবী মালের কাছে ২ লাখ ৬০ হাজার টাকায় পুকুর বিক্রি করলেও তিনি আমাকে ২ লাখ ১৬ হাজার টাকা দিয়েছেন। এতে আমার ৪ হাজার টাকা ক্ষতি হয়েছে।”
পুকুরে পলো দিয়ে মাছ ধরা দেখতে আসা কাদবা গ্রামের রাজনৈতিক ব্যক্তিত্ব মাঈন উদ্দিন বলেন, “দলবেঁধে পুকুরে পলো দিয়ে মাছ ধরা এবারই প্রথম দেখলাম। এটা সত্যিই একটি ব্যতিক্রমধর্মী মাছ ধরার উৎসব।”
এলাকার মানুষের মতে, এমন আয়োজন স্থানীয়ভাবে নতুন বিনোদনের পাশাপাশি সাময়িক ব্যবসারও সুযোগ তৈরি করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews