বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

দেবিদ্বারের ১৫ ইউনিয়নেই খেলার মাঠ: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনকে অভিনন্দন জানাল দেবিদ্বার উপজেলা বিএনপি;

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৮০ বার পঠিত




দেবিদ্বারের ১৫ ইউনিয়নেই খেলার মাঠ: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনকে অভিনন্দন জানাল দেবিদ্বার উপজেলা বিএনপি

কুমিল্লা জেলা প্রতিনিধি;

তরুণ প্রজন্মকে মাদক ও সন্ত্রাসের কালো ছায়া থেকে রক্ষা করতে দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নেই মানসম্মত খেলার মাঠ নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেবিদ্বার উপজেলা বিএনপি। একইসাথে তারা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই যুগান্তকারী সিদ্ধান্তের জন্য তাকে এবং দলের চেয়ারপারসনকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা জমির উপর ১টি করে আন্তর্জাতিক মানের খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নেই পর্যায়ক্রমে এই মাঠগুলো নির্মাণ করা হবে।
দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন বলেন, “দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নে তরুণ প্রজন্মের জন্য খেলার মাঠের দাবি উপজেলার সামগ্রিক ক্রীড়া অবকাঠামো ও যুবসমাজের শারীরিক-মানসিক বিকাশের স্বার্থে একটি সময়োপযোগী পদক্ষেপ। পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় তরুণরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই জনকল্যাণমূলক উদ্যোগ যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ তৈরিতে ভূমিকা রাখবে।”
দেবিদ্বার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মঞ্জু সরকার বলেন, “খেলার মাঠই পারে মাদকের কালো ছায়া থেকে আমাদের তরুণ প্রজন্মকে বাঁচানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে। তরুণদের বিপথগামী হওয়া এবং প্রযুক্তির অতিরিক্ত আসক্তি থেকে দূরে রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ থাকা এখন সময়ের দাবি।”
দেবিদ্বার পৌরসভা বিএনপির আহ্বায়ক বি.পি মাহফুজ বলেন, “আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তব হতে যাচ্ছে। আমরা গর্বিত যে সরকার প্রধানের কাছ থেকে আমাদের খেলার মাঠ পাওয়ার ঘোষণা এসেছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে তরুণ প্রজন্মকে খেলাধুলার মাঝে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ।”
কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ মাসুদ রানা বলেন, “তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক সুস্থতাই নিশ্চিত করে না, মানসিক অবসাদও দূর করে। কিশোর ও যুবসমাজকে খেলাধুলায় যুক্ত করার মাধ্যমে তাদের নৈতিক চরিত্র গঠন করা এবং একটি সুন্দর, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব বলেন, “বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ও চেয়ারপারসনকে আন্তরিক অভিনন্দন জানাই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে তরুণ প্রজন্মকে খেলাধুলায় ফিরিয়ে আনার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। কুমিল্লা উত্তর জেলার প্রতিটি উপজেলায় এই খেলার মাঠ দেওয়া এখন আমাদের প্রাণের দাবি।”
নেতারা আরও বলেন, “ইনশাআল্লাহ, প্রতিটি মাঠ হবে নতুন প্রতিভার উন্মেষক্ষেত্র। এই মাঠগুলো থেকেই উঠে আসবে আগামী দিনের ক্রীড়াবিদরা, যারা একদিন দেশের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করবে। খেলাধুলা আমাদের শরীর ও মনকে সুস্থ-সতেজ রাখে, শৃঙ্খলা শেখায় এবং একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে সাহায্য করে।”
এই মহৎ উদ্যোগ বাস্তবায়নের জন্য ১০নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়নবাসীসহ দেবিদ্বার উপজেলাবাসীর পক্ষ থেকে সরকার প্রধান ও বিএনপি চেয়ারপারসনকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews