বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ; মোহনপুরে পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হলেও বাজারে দেদারসে বিকোচ্ছে ভেজাল ও নিম্নমানের অণুসার (মাইক্রোনিউট্রেন্ট); কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত; ​কাউখালীতে সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত ‘ইঁদুর কাণ্ড’: কর্মচারীকে শোকজ ও ১৫ দিনের কর্মবিরতি; নওগাঁর আত্রাইয়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা;

আধুনিক শিক্ষার পরিবেশ গড়ার প্রত্যয়ে ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ;

  • Update Time : বুধবার, ১২ অগাস্ট, ২০২৬
  • ১১১ বার পঠিত




মোঃ মাসুদ রানা — বিশেষ প্রতিনিধি;

“শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে বিদ্যালয় ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য”—এই প্রত্যয়কে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে ২০২৬ সালের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের ‘মডেলিয়ান শিক্ষাবৃত্তি’র আওতায় বেতন ও শিক্ষা উপকরণ সহায়তা দেওয়ার উদ্যোগ ঘোষণা করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সানাউল্লাহর সভাপতিত্বে এবং সফিউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. লেফটেন্যান্ট মো. সফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ আহমেদ খাঁন।
এছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ হোসেন, সাবেক সভাপতি মো. ফরহাদ কাজী, প্রাক্তন শিক্ষার্থী ও সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, বাগমারা প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম ও মো. মোজাম্মেল হক, বিহারমন্ডল প্রতিনিধি মো. নবী নেওয়াজ মাস্টার, ব্রাহ্মণখাড়া প্রতিনিধি মো. আনিসুর রহমান, ছোটনার মো. নজরুল ইসলাম ও মো. সাফফাত হোসেন ভূঁইয়াসহ সাবেক ম্যানেজিং কমিটির সভাপতিবৃন্দ, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।
সভাপতির বক্তব্যে মো. সানাউল্লাহ বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। অসহায় ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে অর্থের অভাবে ব্যাহত না হয়, সে লক্ষ্যে বিশেষ সহায়তার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য পানির টিউবওয়েল, অযুখানা, কমনরুম, নামাজের ঘর ও বৈদ্যুতিক ফ্যান স্থাপন এবং বিদ্যালয়ের নিরাপত্তা জোরদারে বাউন্ডারির ওপর কাঁটাতার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ‘ছোটনা মডেলিয়ান’-এর পক্ষ থেকে ‘ছোটনা কিংস এলিভেন’-এর খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী ও জার্সি উপহার দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য ব্যক্তিগতভাবে ১ লাখ টাকার চেক প্রদান করেন সভাপতি মো. সানাউল্লাহ।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার মাধ্যমে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়কে গড়ে তোলাই তাদের লক্ষ্য।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং প্রতিষ্ঠানটিকে উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সার্বিক সহযোগিতা কামনা করেন বিদ্যালয় পরিচালনা

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews