বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ; মোহনপুরে পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হলেও বাজারে দেদারসে বিকোচ্ছে ভেজাল ও নিম্নমানের অণুসার (মাইক্রোনিউট্রেন্ট); কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত; ​কাউখালীতে সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত ‘ইঁদুর কাণ্ড’: কর্মচারীকে শোকজ ও ১৫ দিনের কর্মবিরতি;

পিরোজপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার,৪ মাসের কারাদণ্ড;

  • Update Time : বুধবার, ১২ অগাস্ট, ২০২৬
  • ১৪৪ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন
(পিরোজপুর)

পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবন ও সংরক্ষণের অভিযোগে মো. সিরাজ শেখ (২৬) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার(১২আগস্ট) পিরোজপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো.নজরুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেন-এর গঠিত রেইডিং টিম এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমীন।
গ্রেপ্তার সিরাজ শেখ পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠি এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত শাহ আলম শেখ।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমীন মোবাইল কোর্ট পরিচালনা করে তার বিরুদ্ধে একটি মামলা করেন। পরে আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও সংরক্ষণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিদর্শক বাপন সেন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। মাদক সেবন,সংরক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews