রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দৌলতপুরের মেম্বার পদপ্রার্থী মো: রহিজ ব্যাপারি; পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: মাসুদ হাওলাদারের বিশাল শোভাযাত্রা; ৩নং ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মো: মাসুদ রানার গণসংযোগ ও প্রচারণায় সরগরম এলাকা; কাউখালীতে বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতা ও নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময়; শিক্ষা নয়, চরিত্রই মানুষের প্রকৃত পরিচয়; মঠবাড়িয়ায় তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মূল্যায়ন অনুষ্ঠান; চুরি,ছিনতাই, ধর্ষণ, রাহাজানি বন্ধে কুমিল্লায় মানববন্ধন; রাজনীতির মূল লক্ষ্য হোক মানুষের সেবা…..​— সাইদুর রহমান লিটল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; বরিশাল জেলার ১৯ইউনিয়নে প্রশাসক নিয়োগ ;

মঠবাড়িয়ায় তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মূল্যায়ন অনুষ্ঠান;

  • Update Time : শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

মঠবাড়িয়ায় তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মূল্যায়ন অনুষ্ঠান;

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

মঠবাড়িয়া তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মূল্যায়ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি প্রদান এবং তাদের উচ্চশিক্ষায় আরও উৎসাহিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই তারা এ সাফল্য অর্জন করেছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে ভবিষ্যতে তারা দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে তাকওয়া ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও তাকওয়া ফাউন্ডেশন ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews