বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ; মোহনপুরে পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হলেও বাজারে দেদারসে বিকোচ্ছে ভেজাল ও নিম্নমানের অণুসার (মাইক্রোনিউট্রেন্ট); কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত; ​কাউখালীতে সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত ‘ইঁদুর কাণ্ড’: কর্মচারীকে শোকজ ও ১৫ দিনের কর্মবিরতি;

রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট;

  • Update Time : শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬
  • ৯১ বার পঠিত




জেলা প্রতিনিধি, কক্সবাজার;

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাইল্যাতলী এলাকায় সৌদি আরব প্রবাসী ও রামু উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদুল আলমের বাড়িতে সশস্ত্র ডাকাতির অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে মাইক্রোবাসযোগে প্রায় ১২ জনের একটি সশস্ত্র দল বাড়ির দরজা-জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

ফরিদুল আলমের দাবি, ডাকাতদের হাতে বন্দুক, পিস্তল, ছুরি ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল। তারা পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে বাড়িতে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় প্রায় ১৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ টাকা এবং ৭ হাজার সৌদি রিয়াল লুট করে নিয়ে যায়।

তিনি আরও অভিযোগ করেন, বাড়িতে থাকা গৃহবধূসহ কয়েকজনকে মারধর করে আহত করা হয়েছে। ডাকাতির খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাত দল দ্রুত মাইক্রোবাসযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ফরিদুল আলম জানান, তিনি বর্তমানে সৌদি আরবের মক্কায় অবস্থান করছেন এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রকাশ্যে এ ধরনের সশস্ত্র ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews