বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ;

দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,;

  • Update Time : শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬
  • ১৩৪ বার পঠিত




​কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

দৈনিক সংগ্রামের পিরোজপুরের কাউখালী উপজেলা প্রতিনিধি,বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যাপক মোঃ সাইদুল কবির কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​সাইদুল কবির বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক, পিরোজপুরের গাজীপুর মৈশানী হারুনার রশিদ ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌরসভার পেশাজীবী বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
​পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই কর্মস্থল থেকে পিরোজপুরের বাসায় ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার একটি পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে তাকে পিরোজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মেডিকেল অফিসার ও সার্জন ডা. সনজিৎ কুমার মণ্ডলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
​পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ৪আগস্ট তাকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে বিশিষ্ট কনসালটেন্ট ডা.ফারজানা বিলকিস ইব্রাহিমের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়। এরপর গত ১০আগস্ট বিশিষ্ট প্লাস্টিক সার্জন ও সহকারী অধ্যাপক ডা. আনোয়ারুল ইসলাম তার হাঁটুতে এক জটিল ও সফল অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন বলে জানিয়েছেন।
​তার এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদীসহ স্থানীয় বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠন,জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। বিভিন্ন মহলের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা শাখার সদস্যবৃন্দ ​অধ্যাপক সাইদুল কবিরের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন। এছারাও সাইদুল কবির তার সহকর্মী,শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে বিনীতভাবে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews