বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার;

মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ;

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত




মোঃ আব্দুল কুদ্দুছ খান;উপজেলা প্রতিনিধি;

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ফিসার্স ফেডারেশন এর বিভিন্ন মিটিং ও খাবারের ভাউচার দেখিয়ে মৎস্য কর্মকর্তার সহযোগিতায় প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সংগঠনের সভাপতি, ক্যাশিয়ার ও কো-অর্ডিনেটর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্তরা হলেন আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের বাসিন্দা, ইউনিয়ন ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি ও বর্তমান মঠবাড়িয়া উপজেলা ফিসার্স ফেডারেশনের সভাপতি মোশারেফ হোসেন কাজী, বড়মাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক মহিলা মেম্বার ও বর্তমানে উপজেলা ফিসার্স ফেডারেশনের ক্যাশিয়ার তাজিনুর বেগম, তুষখালী ইউনিয়নের উত্তর ছোট মাছুয়া গ্রামের বাসিন্দা ও মঠবাড়িয়া ফিসার্স ফেডারেশনের কো-অর্ডিনেটর মরিয়ম বেগম।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার তিনটি ইউনিয়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে দশটি গ্রাম সমিতি রয়েছে এবং দশটি গ্রাম সমিতি নিয়ে উপজেলায় একটি ফিসার্স ফেডারেশন রয়েছে। কিন্তু বর্তমান ফিসার্স ফেডারেশনের যিনি সভাপতির দায়িত্ব পালন করতেছেন তিনি অবৈধ বলেও অভিযোগ করেছেন কমিটির অনেকে। কারন উপজেলায় যে ১০ টি গ্রাম সমিতি রয়েছে তাতে তাদের কোন অবদান নেই। এমনকি বিগত দিনে তারা উপজেলা সমাজকল্যাণ অফিসের দালালি, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অফিসের দালালি এবং পানির ট্যাংকির দালালিরও অভিযোগ রয়েছে এই তিন ব্যক্তির বিরুদ্ধে।

মঠবাড়িয়া উপজেলা ফিসার্স ফেডারেশনের সভাপতি মোঃ মোশারেফ হোসেন কাজী তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি সংগঠনের কোনো আয়-ব্যয়ের হিসাব দেখাতে পারেননি।

এব্যাপারে মঠবাড়িয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক বলেন, এ অভিযোগ সত্য নয়। এখান থেকে টাকা তছরুপ করার সুযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews