মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার; কবিতা ; শরৎ কাল; নেছারাবাদে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার; মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি; এনায়েতপুরে অবৈধ বালু উত্তোলনে বাধা: ফলের দোকান ও স-মিলে হামলা, ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ৩ মামলা; জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মোহনপুর প্রাণিসম্পদ দপ্তর, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা; দেবিদ্বারে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি; দেবিদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম গ্রেপ্তার ; মনোহরদী পৌরসভাকে নান্দনিক ও আধুনিক করার অঙ্গীকার দোলনের; আত্রাইয়ের শাহাগোলা স্টেশনে ট্রেন আসে-যায়, বাজে না ঘণ্টা; মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও মাদকবিরোধী সচেতনতা নিয়ে মতবিনিময়; দেবিদ্বারে আব্দুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; মাদ্রাসায় যাওয়ার পথে দুই কিশোরী উধাও, চার দিনেও মেলেনি সন্ধান; নবযোগদানকৃত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন জেলা প্রশাসক; বিশ্ব পর্যটন দিবস; মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন; আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণে মতবিনিময়; কাউখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা শিবির; গর্জনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত;

নেছারাবাদে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার;

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত




পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিন্টু সুতার ওরফে মিন্টু (পিতা: মৃত আব্দুর রহমান) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানাধীন ২ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পিরোজপুর জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ তালেবুর রহমান,পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি হোসেন আল মাহবুবের তত্ত্বাবধানে ইন্সপেক্টর মোঃ মোস্তফা হাবিউল্লাহ পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মোঃ সহিদুল ইসলাম ও এএসআই আল মোসারেফসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।
ডিবি পুলিশের ওসি হোসেন আল মাহবুব বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় মিন্টু সুতার ওরফে মিন্টুকে ৫০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানায়,গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নেছারাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন/দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews