মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীর দুই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে; ভাঙ্গুড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ ; জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুন্দরবন ও উপকূল বাঁচাতে হবে; আত্রাইয়ে শীতের আগমনী বার্তা, সকালজুড়ে ঘন কুয়াশার দাপট; মঠবাড়িয়ায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই রক্তাক্ত; দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে বিতর্ক, তৃণমূলে ক্ষোভ; দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে শেখ শিমরুল হাকিমকে চান নেতাকর্মীরা; জামালপুরে এসআরবির অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার; ডিবি পরিচয়ে কিশোরকে অপহরণ; কবিতা-ছোট্ট খোকা ; আত্রাইয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ; আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের ,শিক্ষকদের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত; নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৮ দোকান; সন্দ্বীপে ১,৫০৪ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; সন্দ্বীপে উৎসবমুখর পরিবেশে ‘মাস্টার কামাল উদ্দিন স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’ সম্পন্ন; শ্রমিকের ন্যায্য মজুরি, মালিকের শিল্প সুরক্ষা ও রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে: ইমরান খান; মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে সিঙ্গাপুর প্রবাসী নবী নূর ইসলাম নুরের গভীর শ্রদ্ধাঞ্জলি; কাউখালীতে বিএনপি কার্যালয়ে বোমা হামলা ও অগ্নিসংযোগের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার; দেবিদ্বারে ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে অসন্তোষ; নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যের সাক্ষী ৩০০ বছরের পুরোনো সিদ্ধেশ্বরী মন্দির; কাউখালীতে ৬০ গ্রাম গাঁজাসহ এক যুবক আটক; সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড; কুমিল্লার দেবিদ্বারে সুবিল ইউনিয়ন বিএনপির কমিটি থেকে ৬ নেতার পদত্যাগ; রবি শস্যের আবাদ বাড়াতে মোহনপুরে বিনামূল্যে বীজ-সার বিতরণ; ভাঙ্গুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা; আত্রাইয়ের মির্জাপুরে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত; ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী আটক; নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানা; নওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক,পুলিশের অভিযানে স্বস্তি; জলবায়ুর অভিঘাত হতে সুন্দরবনকে রক্ষার দাবিতে মোংলায় মানববন্ধন; আত্রাইয়ে ৩দিন ধরে নিখোঁজ শিবলু; নওগাঁর আত্রাইয়ে উপজেলা যুবদলের বিশাল কর্মীসভা অনুষ্ঠিত; পত্নীতলায় বেলকনিতে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু; ৪২ বছর পর নিয়তির মুখোমুখি: এক পলকের দেখা, আজীবনের হিজর! সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে দেবিদ্বারে আলোচনা সভা; কাউখালী এনসিপির কমিটি নিয়ে বিতর্ক,অস্বীকার আহ্বায়ক সুলতানা নীলার; মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার; নওগাঁর আত্রাইয়ে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, ভালো ফলনের আশায়; নওগাঁয় চেকপোস্টে ১০ পিস ট্যাপেন্টাডলসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার; ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের দুই নেতা কারাগারে;
Title :
কাউখালীর দুই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে; ভাঙ্গুড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ ; জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুন্দরবন ও উপকূল বাঁচাতে হবে; আত্রাইয়ে শীতের আগমনী বার্তা, সকালজুড়ে ঘন কুয়াশার দাপট; মঠবাড়িয়ায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই রক্তাক্ত; দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে বিতর্ক, তৃণমূলে ক্ষোভ; দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে শেখ শিমরুল হাকিমকে চান নেতাকর্মীরা; জামালপুরে এসআরবির অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার; ডিবি পরিচয়ে কিশোরকে অপহরণ; কবিতা-ছোট্ট খোকা ; আত্রাইয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ; আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের ,শিক্ষকদের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত; নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৮ দোকান; সন্দ্বীপে ১,৫০৪ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; সন্দ্বীপে উৎসবমুখর পরিবেশে ‘মাস্টার কামাল উদ্দিন স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’ সম্পন্ন; শ্রমিকের ন্যায্য মজুরি, মালিকের শিল্প সুরক্ষা ও রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে: ইমরান খান; মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে সিঙ্গাপুর প্রবাসী নবী নূর ইসলাম নুরের গভীর শ্রদ্ধাঞ্জলি; কাউখালীতে বিএনপি কার্যালয়ে বোমা হামলা ও অগ্নিসংযোগের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার; দেবিদ্বারে ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে অসন্তোষ; নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যের সাক্ষী ৩০০ বছরের পুরোনো সিদ্ধেশ্বরী মন্দির;

কাউখালীর দুই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে;

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত




“১৭টি পদের বিপরীতে কর্মরত মাত্র ৬ জন করে,ব্যাহত হচ্ছে পাঠদান,ঝুঁকিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ”

মোঃ নুরুজ্জামান খোকন কাউখালী(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলার দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে তীব্র শিক্ষক সংকট বিরাজ করছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান, বিঘ্নিত হচ্ছে শিক্ষার মানোন্নয়ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরাও।
এস.বি.সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মোস্তফা কামালের দেওয়া তথ্য অনুযায়ী,বিদ্যালয় দুটির প্রতিটিতে শিক্ষক পদের সংখ্যা ১৭টি হলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৬ জন করে। অর্থাৎ দুটি বিদ্যালয়ের মোট ৩৪টি পদের বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র ১২ জন। দীর্ঘ কয়েক বছর ধরে এ সংকট চলমান থাকলেও এর কার্যকর সমাধান হয়নি।
শুধু শিক্ষক নয়,কর্মচারী সংকটও প্রকট। বিদ্যালয় দুটিতে চতুর্থ শ্রেণির চারটি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র একজন। এছাড়া তৃতীয় শ্রেণির একটি পদও শূন্য রয়েছে। ফলে পাঠদানের পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম পরিচালনাতেও শিক্ষকদের বাড়তি চাপ সামলাতে হচ্ছে।

মোস্তফা কামাল জানান, কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের একজন শিক্ষক বর্তমানে বিএড প্রশিক্ষণে রয়েছেন। এছাড়া ক্রীড়া বিষয়ে একজন অতিথি শিক্ষক নেওয়া হয়েছে। কিন্তু এতে নিয়মিত বিষয়ভিত্তিক শিক্ষক সংকটের সমাধান হচ্ছে না। প্রয়োজনীয় শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস পরিচালনা,বিষয়ভিত্তিক পাঠদান এবং শিক্ষার মান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগিতা বাড়ছে,যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য উদ্বেগজনক।
তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের উপজেলা পর্যায়ের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকটের পেছনে অনিয়মিত শিক্ষক নিয়োগ,বদলি ব্যবস্থায় জটিলতা,দূরবর্তী এলাকায় পদায়ন এবং আবাসন ও যাতায়াত সমস্যাসহ নানা কারণ রয়েছে। অনেক ক্ষেত্রে শিক্ষক স্বল্পতার কারণে এক শিক্ষককে অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে,এমনকি ভিন্ন বিষয়ের শিক্ষক দিয়েও পাঠদান করাতে হচ্ছে। এতে শিক্ষার কাঙ্ক্ষিত মান ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।

মোস্তফা কামালের ভাষ্য অনুযায়ী,শিক্ষক সংকট নিরসনের দাবিতে জেলা প্রশাসক,সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত আবেদন দেওয়া হয়েছে। কিন্তু এখনো আশানুরূপ সমাধান পাওয়া যায়নি।
তিনি শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত শূন্য পদে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ,তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ এবং স্বচ্ছ বদলি নীতিমালা কার্যকরের দাবি জানিয়েছেন। পাশাপাশি উপজেলা পর্যায়ের বিদ্যালয়গুলোতে শিক্ষকদের আবাসন ও কর্মপরিবেশ উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় শিক্ষক নিশ্চিত করা শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি শিক্ষার্থীদের মৌলিক শিক্ষার অধিকার রক্ষারও বিষয়। তাই কাউখালীর দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয়,মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর,জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় শিক্ষকের অভাবে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম,তথ্য,ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার, অপরাধ।
Theme Customized By BreakingNews