শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিজিটাল কৃষির ছোঁয়া মোহনপুরে; দুর্গাপূজায় বিশালপুরবাসীকে শুভেচ্ছা জানালেন স্বাধীন চন্দ্র সরকার; পাবনা-৩ আসনের তিন উপজেলায় ২৫০ শাড়ি বিতরণ; ১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ;

আত্রাইয়ে ট্র্যাক প্রতীকের সহযোগীকে জখম মামলায় আটক-২;

  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪৯ বার পঠিত



স্টাফ রি‌পোর্টার ;

নওগাঁর আত্রাইয়ে ট্র্যাক প্রতীকের সহযোগী উপজেলা আ’লীগ সহসভাপতি জেলাপরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদলকে জখম ঘটনায় তার ছেলে চৌধুরী মাসুদ রানা বাদি হয়ে ২ জনের নাম দিয়ে এবং অজ্ঞাতনামা ৫/৭ জনের কথা উল্লেখ করে থানায় মামলা করেছেন। জিজ্ঞাসাবাদে জনতার হাতে ধৃত শামিম হোসেন ওরফে সানি (২৭) এর স্বীকারোক্তি মতে সানির গ্রামের মাসফিকুজ্জামান মিলু(৩১) কে শনিবার দিবাগত রাতে আটক করে থানা পুলিশ।
আটক দুজনকে রোববার ৩১ ডিসেম্বর নওগাঁ জেলা হাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে, ৩০ ডিসেম্বর সকাল আনুমানিক সারে নয়টায় স্বতন্ত্র ট্র্যাক প্রতীকের এমপি পদপ্রার্থী ওমর ফারুক সুমনের নির্বাচনী ক্যাম্পে যাবার প্রাক্কালে সাহেবগঞ্জ বাজারে আগে থেকে ওৎপেতে থাকা আসামীরা পিছন থেকে বাদলের পিঠে চাকু মারলে চিৎকার শুরু করে বাদল।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, ঘটনার পর শামিম হোসেন সানি (২৭) কে ধাওয়া দিয়ে আটক করে জনতা । সানি প্রাথমিক স্বীকারোক্তিতে টাকার বিনিময়ে মামলার আসামী আমিরুল ইসলাম বুদন(৩২) এর কথামত কাজ করতে এসেছে মর্মে জানায়। সানির দেওয়া তথ্যমতে তার গ্রামের মাসফিকুজ্জামান মিলু(৩১) কে শনিবার রাতে আটক করা হয়। আটক দুজনের রিমান্ড চেয়ে রোববার নওগাঁ জেলা হাজতে পাঠানো হয়েছে।
অন্যান্য আসামীদের ধরতে এবং প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews