বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন;

বরিশালে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে গুরুতর আহত ৬;

  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৪ বার পঠিত



ব্যু‌রো চীফ ,ব‌রিশাল;

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বরিশাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা বরিশালে উদ্দেশ্যে যাওয়ার সময় প্রাইভেট ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।

তিনি জানান, বরিশালে থেকে একটি যাত্রীবাহী বাস পটুয়াখালী কলাপাড়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল হাসান তিনি বরিশালের উদ্দেশ্যে সরকারি গাড়ি ব্যবহার করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দবদবিয়া ব্রিজ অতিক্রম করার সময় তার গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ মোট ৬ জন আহত হয়। স্থানীয় জনগণ ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীরা তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্রী তাবাসসুম(২৩) রাস্তা অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সময় একটি সড়ক দুর্ঘটনায় কিছুটা আহত হয়। তাকে চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি এখন সুস্থ আছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews