বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু;

প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চনের দোকান আগুনে পুড়ে ছাই;

  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৯ বার পঠিত



মুন্সী ফরহাদ হোসেন
মাদারীপুর জেলা :প্রতিনিধি;

মাদারীপুরের ডাসার উপজেলার প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চনের বেঁচে থাকার অবলম্বন ছিল, একটি মুদি দোকান।

গত রবিবার রাত ১০:৪৫ মি:উপজেলার সৈয়দ আতাহার আলী এবতেদায়ী মাদ্রাসার সামনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগ্নিকান্ডের ঘটনা ঘটে।এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিভাতে আসলেও ততক্ষনে দোকানটি পুড়ে নিমেষেই শেষ হয়ে যায়।এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।দোকান করে দুই মেয়ে স্ত্রীসহ চারজনের সংসার চালান প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন।দোকান হারিয়ে দিশেহারা হয়ে পাগল প্রায় তিনি।

প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন উপজেলার বেতবাড়ী গ্রামের সৈয়দ সোমেদ আলীর ছেলে।

শারীরিক প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন কান্না জড়িত কন্ঠে জানান,আমি ধারদেনা ও লোন করে একটি মুদি দোকান দেই। এই দোকানের আয় দিয়ে সংসার চলে। প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাড়ীতে যাই।কিছুক্ষন পরে শুনি আমার দোকানে আগুন লেগেছে।এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে।দোকান হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি।আমি সরকারের কাছে সহযোগিতা চাই।
স্থানীরা জানান সৈয়দ কাঞ্চন ছোট বেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে তার পা দুটি পারালাইসিস হয়ে যায়।এতে করে একা চলাফেরা করতে পারেনা।পরিবারের সাহায্য নিয়ে চলাচল করতে হয়।প্রতিবন্ধী হওয়া সত্বেও তিনি ভিক্ষাবৃত্তি না করে ধার-দেনা করে দোকান দিয়ে চালান সংসার।দোকান পুড়ে ছাই হয়ে অসহায় পরিবারটি এখন নিঃস্ব হয়ে পথে বসতে হবে।

এব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন,আমি ইতিমধ্যে সৈয়দ কাঞ্চনের দেকান পুড়ে যাওয়ার স্থান পরিদর্শন করছি।অসহায় এই পরিবারটিকে উপজেলা পরিষদ সহযোগিতা করবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews