1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে এনায়েতপুরে বিক্ষোভ;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪১ বার পঠিত

মোঃ হাসমত আলী (বাবু) সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

মুসলমানদের হৃদয়ের স্পন্দন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুর হাট মসজিদ থেকে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে এনায়েতপুর থানার ধর্ম প্রাণ মুসুল্লি।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে এনায়েতপুর হাট বড় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি এনায়েতপুর বাজার প্রদক্ষিণ করে এনায়েতপুর কেজিরমোর গিয়ে ছাত্রদের সাথে মিলিত হয়। এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা বলেন, ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে।
সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করেনি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। আমরা ছাড় দেবো না। তারা বিগত ১৭ বছর বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো ষড়যন্ত্র করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews