শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা; ভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ, তদন্তের দাবি; মোহনপুরের ধুরসা বাজারে ২২ দিন ধরে অবৈধ সুতি জালে অবাধে মাছ নিধন; দুর্গাপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৬ অত্যন্ত উৎসবমুখর; কিশোরগঞ্জের শহীদ পাগলা: নিঃস্বার্থ মানবসেবা ও জনস্মৃতিতে অমর এক মানুষ; নওগাঁর আত্রাইয়ে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক ; ভাঙ্গাবাড়ি ৯ দুর্গা মন্দিরে উপহার ও শুভেচ্ছা পৌঁছে দিলেন চেয়ারম্যান প্রার্থী জাহিদ তালুকদার; সায়দাবাদ টু এনায়েতপুর রাস্তা সংস্কারের সু খবর দিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী; দুর্গাপূজায় হলদিয়ার সাত মণ্ডপে হাজী মোঃ রাশেদের শুভেচ্ছা; ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মামলা দায়ের; কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত; রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি;

গরীব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে কৃষিবিদ মোঃ শামীম;

  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩০৫ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি ;

স্বেচ্ছায় ও বিনামূল্যে গরীব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা। শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১টায় মোংলার চাঁদপাই এলাকায় নিজেই ধান কাটার মধ্যদিয়ে স্বেচ্ছায় এ ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম।
এ সময় তিনি বলেন, বীজ তৈরি, হালচাষ, বীজ রোপন, সার ও কীটনাশকের ব্যবহারসহ ধানের পরিচর্যায় কৃষকের অনেক টাকা খরচ হয়ে যায়। পরিশেষে ধান কেটে ঘরে তুলতেও দিনমজুরের খরচ দিতে হিমশিম খেতে হয় তাদের। তাই বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গরীব এ সকল কৃষকের ধান কেটে তারে ঘরে পৌঁছে দিচ্ছেন। এতে হতদরিদ্র কৃষকেরা উপকৃত হবেন। মোংলা উপজেলার ৬টি ইউনিয়নের গরীব কৃষকদের মাঠের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ’র সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রুস্তম আলী, মোংলা পৌর বিএনপি’র সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম-আহবায়ক মোঃ ইমরান হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হানিফ শেখ, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম-আবায়ক নাহিদ হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ঈমান হোসেন রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সাব্বির, সদস্য সচিব মো: নুর উদ্দিন টুটুল, যুগ্ম-আহবায়ক মোহন উদ্দিন, পৌর কৃষক দলের আহবায়ক জিয়াউল ইসলাম মিঠু, যুবদল নেতা রতন মাহমুদ, বি এম ওয়াসিম আরমান, আজিজুর রহমান সোহাগ, মামুন ভুইয়া, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মহসিন পাটোয়ারী সহ উপজেলার স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews