শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

গাজীপুরে ঘুমান্ত পরিবারের উপর অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি;

  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭২ বার পঠিত



আজম খান;স্টাফ রিপোটার;

বৃহস্পতিবার(০৬ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৩:০০ ঘটিকার সময় মহানগরীর কাশিমপুর ৪ নং ওয়ার্ড সারদাগঞ্জ পুকুরপাড় কাশিমপুর থানা সংলগ্ন এলাকার জাহাঙ্গীর আলম খান রানার বাসায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
এসময় বাসা-বাড়ীর পেছনের দেয়াল টপকে বাড়ীর দ্বিতীয় তলার ডাইনিং রুমের লোহার তৈরি জানালার গ্রিল কেটে ৬-৭ জন ডাকাত বাসার ভিতরে ঢুকে বাড়ির মালিক জাহাঙ্গীর আলম খান রানা ও তার পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৬ লক্ষ টাকা ১০ ভরি স্বর্ণালংকার সহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোন এর সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আলামিন,কাশিমপুর থানার অফিসার তদন্ত কর্মকর্তা ইফতেখার উদ্দিনসহ পুলিশ বাহিনীর সদস্যরা।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোন এর সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আলামিন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে যা দেখতে পেয়েছি আনুমানিক ৬ থেকে ৭ জন ডাকাত চক্রের সদস্যরা ডাকাতির সাথে সম্পৃক্ত এছাড়াও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে ডাকাতদের বিষয়ে সিসি ফুটেজ ধরে অনেক তথ্য সংগ্রহ করেন। এ বিষয়ে এখনো থানায় কোন মামলা হয়নি। মামলা হলে পরবর্তী বিষয়গুলি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews