শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

পিরোজপুরে ইয়াবা ও গাঁজা সহ আটক ৫ ;

  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২১ বার পঠিত



প্রতিনিধিঃ মোঃ নুরুজ্জামান খোকন(পিরোজপুর)

পিরোজপুরের জেলাপুলিশ ও ডিবি পুলিশের  একাধিক যৌথ অভিযানে ৭ কেজি ২৫০ গ্রাম গাঁজা,৩০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১০,০০০ টাকা উদ্ধার সহ ৫ জন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর সার্বিক দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এর তদারকীতে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ৭ কেজি ২৫০ গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা,৩০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের মোট ১০,০০০/-টাকাসহ ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়। আসামীদের মোসা:গুলবানু (৫৫)মো:রাজিব খান(৩৫),মো: রবিউল ইসলাম (২২),মোসা: নাজমা আক্তার(২৫),মো: আলমগীর মোল্লা(৪৪),সর্ব থানা ও জেলা-পিরোজপুর। 
গতকাল ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)২০২৫,সন্ধ্যা ৬ঃ২০ মিনিটের সময়, পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুস সোবহান এর নেতৃত্বে সদর থানাধীন শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজা,৩০০ পিচ ইয়াবা ও মাদক বিক্রয়ের ১০,০০০ টাকা সহ মোসাঃ গুলবানু, তার ছেলে মোঃ রাজিব খাঁন এবং মোঃ রবিউল ইসলাম কে গ্রেপ্তার করা হয়। অতঃপর অদ্য ১৪ফেব্রুয়ারি (শুক্রবার)রাত ৪:৩০ ঘটিকার সময়,সদর থানার এসআই মুজাম্মেল হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে,সদর থানাধীন শিকদার মল্লিক ইউনিয়নের জনৈক আলআমিনের বসত ঘর হতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারী মোসাঃ নাজমা আক্তার কে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও পিরোজপুর ডিবির এসআই নুরুল আমিনের নেতৃত্বে আরেকটি অভিযান গতকাল ১৩ফেব্রুয়ারি ২০২৫ তারিখে,রাত ১১.৩০ ঘটিকার সময় পৌরসভার ১ নং ওয়ার্ড মুক্তারকাঠি ধৃত আসামী আলমগীর মোল্লা এর বসতবাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। 
এবিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশ কর্মকর্তা জানান,উক্ত মাদক সংক্রান্তে ৩ টি মামলা রুজু হয়েছে। তিনি আরো বলেন,পিরোজপুর জেলাকে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করতে জেলা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews