শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

পৌর যুবদল নেতাকে জমি নিয়ে মিথ্যে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন;

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পঠিত




পাথরঘাটা উপজেলা প্রতিনিধি;

বরগুনার পাথরঘাটায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পাথরঘাটা পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আল হাদিদকে হয়রানীর অভিযোগ উঠেছে সুমাইয়া নামের এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার বেলা 11 টার সময় পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেন তিনি।
অভিযুক্ত সুমাইয়া আক্তার পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রবাসী সেন্টু মিয়ার স্ত্রী।
এ সময় আল হাদিদ জানান, তিনি ২০১৩ সালে হাফিজুর রহমান নামের এক ব্যক্তির কাছ থেকে সোয়া ১১ শতাংশ জমি ক্রয় করেন। সেই থেকেই তিনি বসত ঘর তুলে বসবাস করে আসছেন। আল হাদিদের নয় বছর পরে সুমাইয়া আক্তারও একই ব্যাক্তির কাছ থেকে জমি ক্রয় করেন। সে সময় আওয়ামী সরকার একাধিক মামলা দিয়ে হয়রানি করার কারণে বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হয় তার। এই সুযোগে ওই নারী তৎকালীন উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল আহমেদ পঞ্চায়েতের ক্ষমতা বলে জমিতে সীমানা দিয়ে দখল করে রাখেন। পরে আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলে ওই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দরখাস্ত করে সালিশ মীমাংসার জন্য। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মিমাংসা করে হাদীদের জমি এবং ওই নারীর জমি বুঝিয়ে দিলে তিনি তাতে সন্তুষ্ট না হয়ে হাদিসসহ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মাওলানা শামীম আহমেদকে জড়িয়ে বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ দিয়ে আসছেন। এই মিথ্যে অভিযোগের তীব্র নিন্দা জানান এবং আল হাদিদ ওই নারীর হয়রানি থেকে মুক্তি পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে অভিযুক্ত সুমাইয়া আক্তার মুঠোফোনে জানান, হাদিদের সাথে জমি নিয়ে তার সাথে বিরোধ রয়েছে, বিষয়টি নিয়ে সালিশও হয়েছে। বিভিন্ন জায়গায় হয়রানি করার হুমকি দিয়ে আসছেন এ বিষয়ে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews