শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

পিরোজপুর সড়ক দুর্ঘটনা রোধে সড়ক বিভাগ এর কার্যক্রম ;

  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৫৩ বার পঠিত



পিরোজপুর প্রতিনিধিঃ-
মোঃ নুরুজ্জামান খোকন

পিরোজপুর সড়ক বিভাগের উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে, সাম্প্রতিক সময়ে সড়ক দূর্ঘটনার হার বৃদ্ধি পাওয়ায় সড়ক নিরাপত্তা কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে সড়ক বিভাগ পিরোজপুরের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে পিরোজপুর সড়ক বিভাগের আওতাধীন বেশ কিছু দূর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে এবং ১৮টি সতর্কীকরণ রিফ্লেক্টিং বোর্ড স্থাপন করা হয়। মহাসড়কে গতিসীমা বজায় রেখে গাড়ি চলাচল নিশ্চিত করার জন্য পর্যাপ্ত গতিসীমা “সাইন” বসানো হয়েছে। এছাড়াও মহাসড়কের সকল অংশে রোডমার্কিং এর পাশাপশি বিভিন্ন পয়েন্টে স্থাপিত স্পিডব্রেকার,রাম্বল স্ট্রিপ ও জেব্রা ক্রসিংসমূহ মার্কিং করা হয়েছে দুর্ঘটনাপ্রবন এলাকায় লাগানো হয়েছে সতর্কতামূলক সাইনবোর্ড। রাতে বাকসমূহ স্পষ্টভাবে দৃশ্যমান করার জন্য পর্যাপ্ত সংখ্যক রিফ্লেক্টিং শেভরন সাইন রোড স্টাড ও গাইড পোস্ট স্থাপন করা হয়েছে। মহাসড়কে দূর্ঘটনার হার বৃদ্ধির কারণ হিসেবে আনস্পেসিফাইড যানবাহন ও এই সকল বাহনের অদক্ষ চালককে অধিকাংশক্ষেত্রে দায়ী বলে মনে করেন কর্তৃপক্ষ। এছাড়াও একই মহাসড়কে বিভিন্ন গতির যানবাহন চলার ফলে দ্রুতগতিসম্পন্ন যানবাহন পরিচালনায় যথেষ্ট বেগ পেতে হচ্ছে এবং প্রায়ই দূর্ঘটনা ঘটছে।
এ বিষয়ে সড়ক বিভাগ পিরোজপুর এর নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ প্রতিবেদককে বলেন,বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা পিরোজপুর সড়ক বিভাগের আওতাধীন সকল সড়কে যেখানে যে ব্যবস্থা নেয়া প্রয়োজন তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি এবং সর্বসময় এগুলোর তদারকি করছি যাতে পিরোজপুর সড়ক বিভাগের আওতায় যে সকল রাস্তা আছে সেই সকল রাস্তায় সকল ধরনের দুর্ঘটনা থেকে সকলে রক্ষা পায়।পাশাপাশি আমরা সকল গাড়িচালকদের ও সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি,সকলকে সড়ক পরিবহন আইন মেনে চলার পরামর্শ দিচ্ছি। আমাদের এ ধরনের কার্যক্রম আগামী দিনে আরো বেগবান হবে ও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে ব্যক্ত করেন।
এমতাবস্থায়, মহাসড়কে শৃংখলা নিশ্চিত করা সম্ভব না হলে সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক নিরাপত্তা (Road Safety) নিশ্চিতে গৃহীত কার্যক্রমসমূহ শতভাগ সুফল বয়ে আনবে না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews