শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

মোংলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত;

  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩০৪ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি

“তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলায় মানোন্নয়ন” স্লোগানে মোংলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এদিন সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা নির্বাহি কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, খেলাধুলা শিশু ও তরুণদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্বজ্ঞান ও কর্তব্যপরায়ণতার সৃষ্টি হয়। এই উপজেলায় একটি ভালো পরিবেশ রয়েছে যেটার মধ্য দিয়ে ভালো খেলোয়াড়, ভালো অফিসার, ভালো লেখক, ভালো সাহিত্যিকসহ সকল ধরনের ভালো মানুষ গড়ার সুযোগ রয়েছে। আমরা আমাদের মেধার সর্বোচ্চ ব্যবহারটা করবো এবং কুপথে, বিপথে আমরা আমাদের শিশুদের, আমরা আমাদের তরুণদের যেতে দিবো না। তিনি আরও বলেন, আমরা যতদূর পারি আমাদের নিজ অবস্থান থেকে চেষ্টা করবো যেন আমাদের তরুণ সমাজ তাদের তারুণ্য দিয়ে এই দেশটাকে গড়তে পারে। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাস সহ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিভিন্ন খেলার খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews