1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ; নওগাঁয় ভ্যান ছিনতাই, চালক আহত; পটুয়াখালী তে স্কুলের গেট ভেঙ্গে স্কুল ছাত্র গুরুতর আহত; ঝড়ে গাছ ভেঙে রিকশাচালকের ঘর বিধ্বস্ত, খোলা আকাশের নিচে পরিবার; নওগাঁর আত্রাইয়ে পুষ্টি সপ্তাহে সচেতনতা সভা ও প্রদর্শনী; কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, জানালার গ্রীল কেটে উধাও ২ লাখ টাকা; বেলকুচিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; জাতীয় পুষ্টি সপ্তাহে কাউখালীতে এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টিকর খাদ্য বিতরণ; কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় অন্তঃসত্ত্বা বেদে পল্লীর এক নারীর মৃত্যু; ডাসারে বিরোধের জেরে কিশোরকে পিটিয়ে হত্যা;

আত্রাই নদীতে ভরপুর পানি, প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পঠিত

মোঃ মুরাদ প্রামাণিক
আত্রাই নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাই নদীতে এবার ভরপুর পানি এসেছে। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির ঢলে নদীটি এখন পূর্ণ স্রোতে বইছে। নদীর তীরে ভেসে উঠেছে প্রাণের সজীবতা, আবারও নৌকাচালকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নদীপাড়। স্থানীয়দের মতে, কয়েক মাস শুকনো থাকার পর হঠাৎ পানির আগমনে নদী পাড়ের কৃষকদের মুখে হাসি ফুটেছে। সেচের জন্য আর পানির অভাব থাকবে না। একই সঙ্গে মাছের প্রাচুর্যও বেড়েছে, যা স্থানীয় জেলেদের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে। তবে হঠাৎ করে নদীতে পানির স্তর বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলগুলোতে আংশিক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আত্রাই নদীর এই স্রোত শুধু কৃষি নয়, স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যেও নতুন প্রাণ সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews