রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ;

নৌবাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত দিল মোহাম্মদ দিলু অস্ত্রসহ আটক;

  • Update Time : শুক্রবার, ১৫ অগাস্ট, ২০২৫
  • ১৫২ বার পঠিত



আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:

১৩ আগস্ট২৫ইং: গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় টেকনাফের কুখ্যাত ডাকাত দিল মোহাম্মদ ওরফে দিলু ডাকাত তার নিজ বাসায় অবস্থান করছে। সংবাদ পেয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নস্থ, কম্বনীয়াপাড়ায় তার বাসায় বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াডস ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক, অস্ত্র, চোরাচালান ও অপহরণসহ একাধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত দিল মোহাম্মদ ওরফে দিলু ডাকাতকে আটক করা হয়। এসময় তার বাড়ি তল্লাশি করে ০১ টি দেশীয় পিস্তল (এলজি), ০২ রাউন্ড তাজা গোলা, ০৫ টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত দিলু ডাকাত দীর্ঘদিন ধরে অপহরণ, মাদক পাচার, জিম্মি করে অর্থ আদায়সহ পাহাড়ি অঞ্চলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরবর্তীতে অস্ত্রসহ আকটকৃত ডাকাতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। উলে­খ্য, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী এবং বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনীর অপরাধ বিরোধী অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews