শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

কাউখালীতে ইয়াবাসহ যুবক আটক ;

  • Update Time : রবিবার, ২৪ অগাস্ট, ২০২৫
  • ১৯৫ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর প্রতিনিধি)

পিরোজপুরের কাউখালী উপজেলাধীন ৫নং শিয়ালকাঠী ইউনিয়ন থেকে ২০পিস ইয়াবা মাদকদ্রব্য সহ একজনকে আটক করেছে থানা পুলিশ। ২৪ আগষ্ট (রবিবার) ভোররাতে উপজেলার ৫ নং শিয়ালকাঠী ইউনিয়নের বেলতলা এলাকায় অভিযান চালিয়ে ২০পিস ইয়াবাসহ যুবরাজ খান (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী যুবরাজ খান একই এলাকার সেকেন্দার খান এর পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবরাজ দীর্ঘদিন ধরে শিয়ালকাটি সহ পার্শ্ববতী এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কাউখালী থানার একদল চৌকস পুলিশ টিম যুবরাজকে ইয়াবাসহ আটক করলেও তার অপর সঙ্গীরা পালিয়ে যায়। আটকের বিষয়ে নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান বলেন, আটক যুবরাজের বিরুদ্ধে অভিযোগসহ একাধিক মামলা রয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স,এ বিষয়ে আমাদের অভিযান চলমান আছে এবং থাকবে। আটক যুবরাজের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউখালী থানায় একটি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews