শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা; ভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ, তদন্তের দাবি; মোহনপুরের ধুরসা বাজারে ২২ দিন ধরে অবৈধ সুতি জালে অবাধে মাছ নিধন; দুর্গাপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৬ অত্যন্ত উৎসবমুখর; কিশোরগঞ্জের শহীদ পাগলা: নিঃস্বার্থ মানবসেবা ও জনস্মৃতিতে অমর এক মানুষ; নওগাঁর আত্রাইয়ে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক ; ভাঙ্গাবাড়ি ৯ দুর্গা মন্দিরে উপহার ও শুভেচ্ছা পৌঁছে দিলেন চেয়ারম্যান প্রার্থী জাহিদ তালুকদার; সায়দাবাদ টু এনায়েতপুর রাস্তা সংস্কারের সু খবর দিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী; দুর্গাপূজায় হলদিয়ার সাত মণ্ডপে হাজী মোঃ রাশেদের শুভেচ্ছা; ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মামলা দায়ের; কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত; রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি;

নওগাঁতে ভোরের শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে শীতের আগমন;

  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২০৩ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি

ষড় ঋতুর দেশ বাংলাদেশ। প্রকৃতি তার বৈচিত্র্যময় রূপে বছরে ছয়বার নতুন সাজে সেজে ওঠে। এর মধ্যে শীতকাল বাঙালির ঘরে ঘরে বিশেষ বার্তা বয়ে আনে। বাংলা বর্ষপঞ্জির অগ্রহায়ণ মাস মূলত শীতের আগমনী বার্তা বহন করে। এখন হিমেল হাওয়া, শিশিরভেজা ভোর আর কুয়াশায় মোড়া সকাল জানিয়ে দিচ্ছে—প্রকৃতির সবচেয়ে আদুরে ঋতু শীত এসে গেছে। সকালের কুয়াশা উপেক্ষা করে সূর্যের মিষ্টি রোদ ঝলমল করছে মাঠে মাঠে। ঘাসের ডগায় ও আমন ধানের পাতায় ঝুলে থাকা শিশিরবিন্দু মুক্তোর মতো দীপ্তি ছড়াচ্ছে। টিনের চালে টুপটাপ ঝরে পড়ছে শিশিরবিন্দু, যেন আকাশটিই কেঁদে চলেছে নিরবধি। কৃষিজীবনে শীতের আমেজ
নওগাঁ জেলার ১১টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এখন শীতের আগমনের প্রস্তুতি শুরু হয়েছে। মাঠে মাঠে চলছে শীতকালীন সবজি আবাদ ও পরিচর্যার ব্যস্ততা। কোথাও বীজ রোপণ, কোথাও আগাছা পরিষ্কার ও কীটনাশক প্রয়োগের কাজ চলছে। আগাম উৎপাদিত সবজি বাজারে নিয়ে যাওয়ার তোরজোড়ও শুরু হয়ে গেছে।
হাটবাজারে উঠতে শুরু করেছে মৌসুমি সবজি—মূলা, লালশাক, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শিম, লাউ, শসা, বরবটি, টমেটো, গাজর, দেশি মরিচসহ নানা রকম পণ্য। নবান্নের প্রস্তুতি ও পিঠা-পায়েসের উৎসব
ধানের মাঠ এখন সোনালি বর্ণে ঝলমল করছে। কৃষকের ঘাম আর শ্রমে উৎপাদিত আমন ধান ঘিরে গ্রামীণ জনপদে চলছে নবান্নের প্রস্তুতি। প্রতিটি ঘরে তৈরি হচ্ছে বাহারি পিঠা—নারিকেল পিঠা, পাটি সাপটা, দুধ চিতই, ভাপা পিঠা, খির পিঠা ইত্যাদি। অল্প কদিনের মধ্যেই মাঠজুড়ে ফুটবে সরিষার ফুল, আর দিগন্তজোড়া হলুদে রাঙা হবে প্রকৃতি। অতিথি পাখির কলরব ও প্রকৃতির পরিবর্তন গ্রামীণ জনপদের জলাশয়গুলোতে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছে অতিথি পাখিরা। তাদের ডানা ঝাপটানো ও কলরবে মুখর সকাল-বিকেল। গাছের গাঢ় সবুজ পাতা ধীরে ধীরে খয়েরি বর্ণ ধারণ করছে, শুরু হয়েছে পাতা ঝরার পালা—প্রকৃতি জানাচ্ছে শীতের আগমন বার্তা। শীতবস্ত্রের ব্যস্ততা ও প্রস্তুতি
নওগাঁর মার্কেট ও বিপণিবিতানগুলো এখন শীতবস্ত্রে ভরে উঠেছে। জ্যাকেট, সোয়েটার, শাল, মাফলার, কম্বল, হাত-পায়ের মোজা, উলের টুপি সাজানো দোকানজুড়ে। ধনী-গরিব সবারই এখন ব্যস্ততা শীতের প্রস্তুতিতে। নিম্নবিত্তরা ছুটছে রাস্তার পাশে বসা মৌসুমি শীতবস্ত্র বিক্রেতাদের কাছে পুরোনো কাপড় কিনতে।
মনিহারি ও স্টেশনারি দোকানগুলোতেও মজুত করা হচ্ছে লিপজেল, পেট্রোলিয়াম জেলি, লোশন ও বিভিন্ন ধরনের ক্রীম। সতর্কতা ও সচেতনতা
শীতের সঙ্গে আসে ঠান্ডাজনিত নানা রোগব্যাধি—বয়স্কদের শ্বাসকষ্ট, শিশুদের নিউমোনিয়া, হাঁপানি, চুলকানি, সর্দি-কাশি, হাত-পা ফাটা ইত্যাদি। তাই এখন থেকেই সচেতনতা অবলম্বন ও প্রয়োজনীয় সতর্কতা নেওয়া জরুরি। তবুও, শত সমস্যার মাঝেও আনন্দে ভরে উঠছে গ্রামীণ জনপদ। কারণ, প্রকৃতি জানিয়ে দিয়েছে—আসছে শীত, আসছে নতুন আনন্দের ঋতু।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews