মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আগামীর জামালপুর গড়তে তরুণ তুর্কি আবিদ সৌরভ: মেহনতী মানুষের আস্থার প্রতীক; এনায়েতপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে তানভীর আহমেদ সজীবকে দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা; কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর অভিনন্দন; প্রশাসনের নাকের ডগায় মঠবাড়ীয়ার খাল-বিল ও নদী-নালা অবৈধ জালে অবরুদ্ধ, জলাবদ্ধতায় কৃষকের চরম ভোগান্তির অভিযোগ; প্রধানমন্ত্রীর ফোনে জলাবদ্ধতার কারণে কুমিল্লায় এইচএসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন পরীক্ষার্থীদের জন্য সময় বাড়ানো হলো ৩০ মিনিট; স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি, ৭০ বছর ধরে কাঁচা মোহনপুর-তালতলা সড়ক; মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা ; গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠনের উপদেষ্টা হলেন সাংবাদিক মোঃ মাসুদ রানা; কাউখালীতে বাল্যবিবাহ, যৌতুক,মাদক ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত; সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণনাশের হুমকির অভিযোগে তদন্তের নির্দেশ;

আত্রাইয়ে ছত্রী হেনস্তাকারী শিক্ষকের অপসারণের জন্য মানববন্ধন ;

  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের হেনস্তার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডলের অপসারণ ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাবকরা। ৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এই সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ অভিবাবকরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বিদ্যালয়ের ছাত্রীরা বলেন স্যার ক্লাসরুমে এসে অনেক এলোমেলো কথা বলে যেগুলো নিয়ে ছাত্ররা বাহিরে আমাদের অনেক বাজে বাজে কথা বলে। আরেক ছাত্রী বলেন স্যার ক্লাসে আসলে ছেলেদের দিকে না গিয়ে সবসময় আমাদের দিকে আসে। গায়ে হাত দেই আমাদের পাশে এসে বসে এবং বলে তোমার চুল সামনে কেন এমন বিভিন্ন বাজে বাজে কথা বলে। এই স্যারের চরিত্র খারাপ স্যারের শাস্তি কামনা করছি।
আরেক ছাত্র আলিফ বলে আমাদের ক্লাস ক্যাপ্টেনের কাছে আমরা টাকা তুললে সেটা হেড স্যারদের কাছে নিয়ে নেই। স্যারকে বললে বলে এই টাকা বিভিন্ন কাজে খরচ হয়েছে।
অবিভাবক এবং বান্দাইখাড়া ডিগ্রি কলেজের প্রভাষক ডাঃ আকরাম সরদার বলেন বিদ্যালয় মানুষ গড়ার কারখানা। শিক্ষক শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলে কিন্তু সেই শিক্ষার্থীরা যখন কোন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ করে এবং চরিত্রহীন শিক্ষকের শাস্তির দাবীতে মানববন্ধন করে সেটা অত্র এলাকা সহ শিক্ষা অঙ্গনের জন্য লজ্জার। তার বিরুদ্ধে আগেও জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে ছাত্র-ছাত্রীরা লিখিত অভিযোগ জানালেও তারা তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ার ফলে শিক্ষার্থীরা আজ এমন মানববন্ধনের আয়োজন করছে। একইসাথে তারা এটা আশা করেন প্রধান শিক্ষকের অবহেলার বিদ্যালয়ের পড়াশোনার মান ও হয়েছে এখন খারাপ। প্রশাসনের সুনজর কামনা করে তারা বলেন বিদ্যালয়ের সকল সমস্যা দ্রুত সমাধান করে বিদ্যালয় আবার আগের সুনাম নিয়ে আসবে এলাকাবাসী এটাই আশা করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews