1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
রেলপথ ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য দোকান, আত্রাইয়ে দুর্ঘটনার শঙ্কা; কাউখালীতে র‍্যাব-৮ ও প্রশাসনের অভিযানে তিন প্রতিষ্ঠানে জরিমানা,ডিজেল জব্দ; নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার, ডাকাতির পর হত্যার সন্দেহ; হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে; কাউখালীতে ১২০ কেন্দ্রে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন; নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু; প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত; মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের প্রতারণা উদ্ঘাটন, ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড; নাজিরপুরে গভীর রাতে ডাকাতি: বাবা-ছেলে কুপিয়ে আহত, গণপিটুনিতে এক ডাকাত নিহত; নওগাঁর আত্রাইয়ে আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় চাষিরা;

আত্রাইয়ে লাঙ্গল-বলদের যুগ হারিয়ে যাচ্ছে যান্ত্রিক চাষের দাপটে;

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
আত্রাই প্রতিনিধি:

যান্ত্রিক যুগের উন্নত প্রযুক্তির ব্যবহারে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী লাঙ্গল-বলদে চাষ পদ্ধতি। এক সময় কৃষকের অমূল্য সম্পদ ছিল লাঙ্গল ও বলদ, আর এখন তার জায়গা দখল করেছে ট্রাক্টর ও পাওয়ার টিলার।
হাটকালুপাড়া ইউনিয়নের প্রবীণ কৃষক ইব্রাহীম বলেন, যান্ত্রিক চাষ সহজ হলেও লাঙ্গল-বলদের স্বাদ আলাদা ছিল। ফাল্গুন-চৈত্র মাসে শত শত কৃষক লাঙ্গল তৈরির জন্য ভিড় করতেন মিস্ত্রির বাড়িতে। একসময় আউশ ধান, পাট, ভুট্টা, চিনাবাদামসহ রবি শস্যের চাষে দিনভর মাঠে ব্যস্ত থাকতেন কৃষকেরা।
৭৫ বছরের কৃষক আফজাল হোসেন জানান, আউশ ধান এখন প্রায় বিলুপ্ত, তার স্থলে ইরি-বোরো চাষ হচ্ছে। রবি শস্য এখনো অব্যাহত, তবে চাষ হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে। কৃষকরা বলছেন, ট্রাক্টর ও পাওয়ার টিলার ব্যবহারে সময় ও খরচ কম হওয়ায় সবাই আধুনিক পদ্ধতিই বেছে নিচ্ছেন।
আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা জানান, যান্ত্রিক চাষ প্রযুক্তি কৃষকদের শ্রম বাঁচাচ্ছে। তাই লাঙ্গল-বলদের ব্যবহার দ্রুত কমে গেছে। তবুও স্মৃতিচিহ্ন হিসেবে এখনও কিছু কৃষক অল্প জমিতে লাঙ্গলে চাষ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews