মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি দাবি; বাল্যবিবাহ রুখে কন্যাশিশুর বিশ্বজয়ের প্রত্যয় মনোহরদীতে; নেছারাবাদে একদিন ধরে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার; ​পিরোজপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ অভিযান: রামু ব্রাদার্স ইউনিয়নের সভা অনুষ্ঠিত; সংবাদ বিজ্ঞপ্তি; গণমাধ্যমের জরুরি দৃষ্টি আকর্ষণ; আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কাটা, আতঙ্কে ব্যবসায়ীরা; দেবিদ্বারে আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসায় পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে কন্যা শিশু দিবস উদযাপন; ধুকুরিয়াবেড়ায় পরিবর্তনের হাওয়া: জনসেবায় নিবেদিতপ্রাণ চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রাসেল রেজা; নওগাঁর চকশিমলাতে ড্রাম ট্রাকের চাপে বেহাল সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী; শিক্ষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি, মনোহরদীতে সংবর্ধিত নেপাল চন্দ্র দেবনাথ; কাউখালীতে মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের সতর্কবার্তা: নওগাঁর পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকাদান; পিরোজপুরে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের; সাংবাদিক শাকিলের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন; মানবাধিকারের নামে কার্ড বাণিজ্য? দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি বিএনপি নেতাদের; মোহনপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে আয়োজনের প্রস্তুতি: ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় সভা ;

পিরোজপুরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবা ও ২ লাখ টাকা উদ্ধার, আটক ১;

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুর(প্রতিনিধি)

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ২০০পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২ লাখ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় মোঃ লিমন হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় মোঃ রবিউল হাওলাদার (৩৫) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়।
মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) রাতে পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর এলাকায় অভিযানটি পরিচালনা করেন, এসআই (নিঃ)পলাশ বিশ্বাস। অভিযানে তার সঙ্গে ছিলেন এএসআই (নিঃ) মোঃ আল-মোশারেফ, মোঃ মশিউর রহমান,এসএম রাফসান জানি,সাইফুল ইসলাম ও কনস্টেবল জিহাদ খান। তারা সবাই জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পিরোজপুরে কর্মরত।
ডিবি পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিউল হাওলাদারের বসতঘরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে লিমন হোসেনকে আটক করা সম্ভব হয়। অপর ব্যক্তি রবিউল হাওলাদার পালিয়ে যায়।
পরে আটক লিমনের দেওয়া তথ্য ও দেখানো মতে রবিউলের ঘরের ওয়ারড্রবের ড্রয়ার থেকে ১০০পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ লাখ টাকা উদ্ধার করা হয়। লিমনের কাছ থেকেও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সবমিলিয়ে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়,যার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।
ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক লিমন ও পলাতক রবিউল পরস্পর যোগসাজশে মাদক সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে/প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews