শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
“আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা; ভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ, তদন্তের দাবি; মোহনপুরের ধুরসা বাজারে ২২ দিন ধরে অবৈধ সুতি জালে অবাধে মাছ নিধন; দুর্গাপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৬ অত্যন্ত উৎসবমুখর; কিশোরগঞ্জের শহীদ পাগলা: নিঃস্বার্থ মানবসেবা ও জনস্মৃতিতে অমর এক মানুষ; নওগাঁর আত্রাইয়ে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক ; ভাঙ্গাবাড়ি ৯ দুর্গা মন্দিরে উপহার ও শুভেচ্ছা পৌঁছে দিলেন চেয়ারম্যান প্রার্থী জাহিদ তালুকদার; সায়দাবাদ টু এনায়েতপুর রাস্তা সংস্কারের সু খবর দিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী; দুর্গাপূজায় হলদিয়ার সাত মণ্ডপে হাজী মোঃ রাশেদের শুভেচ্ছা; ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মামলা দায়ের;

পিরোজপুর পৌর শ্মশানে চুরি ও প্রতিমা ভাঙচুর, পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক;

  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৬৯ বার পঠিত



পিরোজপুর প্রতিনিধি : আব্দুল হান্নান শেখ

পিরোজপুর পৌর শ্মশানে চুরি ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পরিষদ পিরোজপুরের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পৌর শ্মশান এলাকায় দুর্বৃত্তরা হানা দেয়। সেখানে রাখা প্রতিমা ভাঙচুর করা হয় এবং শ্মশানের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকার সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।ঘটনার খবর পেয়ে জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন শনিবার পৌর শ্মশান পরিদর্শনে যান। তিনি ভাঙচুর হওয়া প্রতিমা ও ক্ষতিগ্রস্ত স্থাপনা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন।পরিদর্শনকালে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন,ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং শ্মশানের মতো পবিত্র স্থানে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ক্ষতিগ্রস্ত প্রতিমা ও স্থাপনা মেরামতে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”
তিনি আরও বলেন, শ্মশানের নিরাপত্তা জোরদারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews