শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা; ভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ, তদন্তের দাবি; মোহনপুরের ধুরসা বাজারে ২২ দিন ধরে অবৈধ সুতি জালে অবাধে মাছ নিধন; দুর্গাপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৬ অত্যন্ত উৎসবমুখর; কিশোরগঞ্জের শহীদ পাগলা: নিঃস্বার্থ মানবসেবা ও জনস্মৃতিতে অমর এক মানুষ; নওগাঁর আত্রাইয়ে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক ; ভাঙ্গাবাড়ি ৯ দুর্গা মন্দিরে উপহার ও শুভেচ্ছা পৌঁছে দিলেন চেয়ারম্যান প্রার্থী জাহিদ তালুকদার; সায়দাবাদ টু এনায়েতপুর রাস্তা সংস্কারের সু খবর দিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী; দুর্গাপূজায় হলদিয়ার সাত মণ্ডপে হাজী মোঃ রাশেদের শুভেচ্ছা; ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মামলা দায়ের; কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত; রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি;

বেলকুচিতে ঢাকা ব্যাংকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর করেন আব্দুল হাই সরকার;

  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৪ বার পঠিত



মোঃ সোহরাওয়ার্দী হোসেন
ব্যুরো প্রধান রাজশাহী :

সিরাজগঞ্জের বেলকুচিতে ঢাকা ব্যাংক পিএলসি’র উদ্যোগে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কৃষিকাজে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজকে সহজতর করার লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর করেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
শনিবার দুপুরে ২২শে ফেব্রুয়ারী বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি তার বক্তব্য বলেন, কৃষি উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ বাংলাদেশের কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে।”
তিনি আরও বলেন, আমরা সবসময় দেশের কৃষি খাতের উন্নয়নে বদ্ধপরিকর। এটি আমাদের সামাজিক দায়বদ্ধতার একটি অংশ, যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ও খাদ্য নিরাপত্তায় ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম, ঢাকা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মোস্তাক আহমেদ, বেলকুচি ভূমি কমিশনার এসিল্যান্ড প্রতিক মন্ডল, বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজি জামাল উদ্দিন ভূইয়া, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কৃষকদের মাঝে ২ টা ট্রাক্টর, ২ টা হারভেষ্টর, ৩০ টা পাওয়ার ট্রিলার এবং ৩০ টা ডিজেল ইন্জিন হস্তান্তর করা হয়, কৃষকরা এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করে এবং ঢাকা ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এই যন্ত্রপাতি ব্যবহার করে কৃষিকাজে সময় ও শ্রম উভয়ই সাশ্রয় হবে এবং ফলনের পরিমাণও বৃদ্ধি পাবে। তারা কৃষিজ উন্নয়নে বিপ্লব ঘটাতে ঢাকা ব্যাংকের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে সব সময় পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews