মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি দাবি; বাল্যবিবাহ রুখে কন্যাশিশুর বিশ্বজয়ের প্রত্যয় মনোহরদীতে; নেছারাবাদে একদিন ধরে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার; ​পিরোজপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ অভিযান: রামু ব্রাদার্স ইউনিয়নের সভা অনুষ্ঠিত; সংবাদ বিজ্ঞপ্তি; গণমাধ্যমের জরুরি দৃষ্টি আকর্ষণ; আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কাটা, আতঙ্কে ব্যবসায়ীরা; দেবিদ্বারে আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসায় পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে কন্যা শিশু দিবস উদযাপন; ধুকুরিয়াবেড়ায় পরিবর্তনের হাওয়া: জনসেবায় নিবেদিতপ্রাণ চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রাসেল রেজা; নওগাঁর চকশিমলাতে ড্রাম ট্রাকের চাপে বেহাল সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী; শিক্ষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি, মনোহরদীতে সংবর্ধিত নেপাল চন্দ্র দেবনাথ; কাউখালীতে মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের সতর্কবার্তা: নওগাঁর পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকাদান; পিরোজপুরে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের; সাংবাদিক শাকিলের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন; মানবাধিকারের নামে কার্ড বাণিজ্য? দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি বিএনপি নেতাদের; মোহনপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে আয়োজনের প্রস্তুতি: ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় সভা ;

ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের;

  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত




মোঃ মাসুদ রানা;

ঢাকা থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ বিপদে নিজের জীবন বিপন্ন জেনেও ৩৫ যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছেন এক চালক। বাস চালানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও তিনি বাসের গতি কমিয়ে আনেন। পরে জ্ঞান হারিয়ে ফেললে সহকারী চালকের দায়িত্ব নিয়ে বাসটি নিয়ন্ত্রণে আনেন। শেষ পর্যন্ত যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো সম্ভব হলেও মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই চালক।
ঘটনাটি ঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায়। বাসটির নাম মাদানী এয়ারকন পরিবহন। এটি ঢাকা গুলিস্তান থেকে কুমিল্লার গৌরীপুরের উদ্দেশে ৩৫ জন যাত্রী নিয়ে যাচ্ছিল।
বাসের এক যাত্রী জাহিদ হাসানের দেওয়া তথ্য অনুযায়ী, মদনপুর এলাকায় পৌঁছানোর পর হঠাৎ বাসের চালক স্ট্রোক করেন। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে তিনি বাসের গতি কমিয়ে আনেন। কিছুক্ষণ পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
এ সময় বাসের সহকারী (হেলপার) দ্রুত চালকের আসনে গিয়ে স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ নেন। তার ড্রাইভিং সম্পর্কে ধারণা থাকায় তিনি বাসটি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। পরে নিকটবর্তী একটি পাম্প এলাকায় বাসটি নেওয়া হয়। সেখান থেকে অসুস্থ চালককে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।
এদিকে বাসে থাকা ৩৫ জন যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই ওই চালকের মৃত্যু হয়েছে বলে যাত্রী জাহিদ হাসান জানিয়েছেন।
চালকের পরিচয় ও মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই চালকের সাহসিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করছেন। যাত্রীরা মনে করছেন, শেষ মুহূর্তে বাসের গতি কমিয়ে দেওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং এতে বাসে থাকা বহু মানুষের জীবন রক্ষা পেয়েছে।
একজন যাত্রী হিসেবে জাহিদ হাসান ঘটনাটি শেয়ার করে ওই চালকের আত্মার মাগফিরাত কামনা করেছেন। তিনি বলেন, এমন অনেক মানুষই নীরবে মানুষের জীবন রক্ষা করে যান, কিন্তু তাদের অবদান অনেক সময় ঘটনার আড়ালেই থেকে যায়।
মর্মান্তিক এ ঘটনায় চালকের মৃত্যুতে শোক জানিয়েছেন যাত্রীরা। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews