রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​সোহরাওয়ার্দী হোসেন; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ; বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেবিদ্বারবাসীকে সাইদুর রহমান লিটলের শুভেচ্ছা;

আওয়ামীলীগ নেতার আত্মীয়র নিকট বিএনপি নেতার চাঁদাবাজি ;

  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত



জেলা প্রতিনিধি পটুয়াখালী;

বরগুনার আমতলী উপজেলার ১নং গুলিশাখালীর উত্তর পূর্ব কলাগাছিয়ায় শনিবার দুপুর একটার দিকে যুবদল নেতা শ্রী পলাশ চন্দ্র ( মলয়) কতৃক চাঁদাবাজি ও লুটের অভিযোগ করেন ভুক্তভোগী জাহানারা (৫০) বেগম । পরে জাহানারা বেগমের ছেলে সাইদুল মাদবার বাদী হয়ে ৩ জন আসামি করে থানায় মামলা দায়ের করেন।
জাহানারা বেগমের অভিযোগ মতে তার ভাগ্নে জামাতা মোঃ লিটন মিয়া তাদের বাড়ি বেড়াতে আসে । শনিবার দুপুরে শ্রী পলাশ ও তার দলবল নিয়ে তাদের বাড়ি আসেন এসে তার জামাতার খোঁজ করেন । তার জামাতার নামে থানা থেকে ওয়ারেন্ট রয়েছে ও তাকে ধরতে থানা থেকে তাকে বলা হয়েছে বলে তার জামাতাকে খোঁজ করেন শ্রী পলাশ ।
পরে তাদের কাছে টাকা দাবি করেন টাকা না দেয়ায় যুবদল নেতা ক্ষুব্ধ হয়ে তাদের বাড়ি থেকে টাকা ও অলংকার লুট করেছেন বলে দাবি জাহানারা বেগমের ।
শ্রী পলাশ চন্দ্র শীলের সাথে যোগাযোগ করার জন্য মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি । তার সাথে যোগাযোগ করা যায়নি।
জানা গেছে ভুক্তভোগীর জামাতা নারায়ণগঞ্জের আদমজী এলাকাতে বসবাস করে তিনি আওয়ামী লীগের সংগঠনের সাথে যুক্ত ছিলেন ‌। নারায়ণগঞ্জ থেকে তার আত্মীয়র বাসায় বেড়াতে আসেন । পুলিশের অফিসার শ্রী পলাশ চন্দ্র শীলের কাছে ওয়ারেন্টের কাগজ দিয়েছেন সেই মর্মে তাকে ধরতে আসেন । তাকে না পেয়ে বাড়িতে থাকা স্বর্ণ অলংকারও নগদ অর্থ লুট করে নিয়েছেন বলে অভিযোগ । ২নং ওয়ার্ড গ্রাম পুলিশ মোঃ মিজানুর রহমান বলেন, সাইদুলের মামা ইউনুস মোল্লা আমাকে ফোন দিয়ে জানান ৪-৫ জন লোক আসছে তারা চাঁদা চাচ্ছে । আর পলাশের নিকট পুলিশের ওয়ারেন্ট আছে । আমি বললাম যা হইছে ঐ পর্যন্ত থাকেন বিকেলে বাজারে আসেন মেম্বারও স্থানীয়দের সামনে বসে জিজ্ঞাসাবাদ করা হবে । বিকেলে আমি এসে দেখি আগে থাকতে সাইদুল মোল্লার দোকানে লোকজন জড়ো হয়েছে তারপর মেম্বার জিজ্ঞাসাবাদ করতেছে আমিও জিজ্ঞাসাবাদ করতেছি তিনি কথা ঠিকমত উত্তর না দিয়ে উল্টোপাল্টা জবাব দেয় পরবর্তীতে স্থানীয়রা ক্ষিপ্ত হলে তার সাথে হাতাহাতি শুরু হয় পরবর্তীতে সবাইকে সরিয়ে আমরা তাকে সেভ করি ।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা বলেন, পলাশ মেম্বার সাহেব ও চৌকিদার সাহেবের সাথে অশুভ আচরণ করায় সাধারণ মানুষের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ।
আমতলী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, কারো নামে যদি ওয়ারেন্ট থাকে সেই কাগজপত্র কেবল থানার স্টাফদের নিকট থাকে । কোন সাধারণ কিংবা রাজনৈতিক ব্যক্তিদের নিকট থাকবে না থাকতে পারে না । অনেক সময় আসামিদের খোঁজখবর নেওয়ার জন্য আমরা তথ্য চেয়ে থাকি এর বেশি না

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews