রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ; বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেবিদ্বারবাসীকে সাইদুর রহমান লিটলের শুভেচ্ছা; কাউখালীতে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত;

আত্রাইয়ে কুরআন ও সালাত প্রতিযোগিতায় ওমরা হজ্বের সু্যোগ পেয়েছে তিন বিজয়ী;

  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩০২ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি,

নওগাঁর আত্রাইয়ে খবিরুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত কুরআন, সালাত ও সিরাত পাঠ প্রতিযোগিতা বিশেষ সাড়া ফেলেছে। এই আয়োজনে প্রথম তিন বিজয়ী পেয়েছেন পবিত্র ওমরা হজ্ব পালনের সুযোগ, যার সকল ব্যয় বহন করেছে ফাউন্ডেশন।
২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী এ কর্মসূচির শুরু হয়,যাতে আত্রাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নামাজ প্রশিক্ষণ,কুরআন শিক্ষা ও রাসূল সা.-এর জীবনীভিত্তিক পাঠে প্রশিক্ষিত করা হয়। ১৩ ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ চলার পর নেয়া হয় মূল্যায়ন পরীক্ষা এবং ২৫ ডিসেম্বর ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল। বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছেন মো. গোলাম মোর্শেদ (বিশা ইউনিয়ন), দ্বিতীয় হয়েছেন মো. মাহাফুজুর রহমান (মনিয়ারী ইউনিয়ন) এবং তৃতীয় স্থান অর্জন করেন মো. আরিফুল ইসলাম (বিশা ইউনিয়ন)। বিজয়ী তিনজন ১৪ জুলাই সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন ওমরা হজ্ব পালনে। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, তাঁরা আগামী ২৪ জুলাই দেশে ফিরবেন।
খবিরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মো.খবিরুল ইসলাম বলেন,“আমরা চাই তরুণ প্রজন্ম ইসলামী জ্ঞান ও নৈতিকতায় গড়ে উঠুক।এই প্রতিযোগিতা তাদের আত্মিক উন্নয়নে সহায়ক হবে।” তিনি আরও বলেন, “ওমরা হজ্বের সুযোগ একটি পবিত্র সফর এবং তা বিজয়ীদের জন্য জীবনে বড় প্রেরণা হয়ে থাকবে।” প্রতিযোগিতা বাস্তবায়নে দায়িত্ব পালন করেন মো. আরিফুল ইসলাম। স্থানীয়দের মতে, এমন ব্যতিক্রমধর্মী ধর্মীয় আয়োজন তরুণদের সঠিক পথে পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews