বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড; ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে কে,ইউ,ডি,এম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ; কাউখালীতে ভোররাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা সহ প্রায় ৩৮ লাখ টাকার মালামাল লুট; আত্রাইয়ের বাঁশবাড়িয়ায় খাস মোজাদ্দেদিয়া তরিকার তাফসির মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে সরিষার বাম্পার ফলন,তোলা শুরু—কৃষকের মুখে হাসি; পিরোজপুর শংকরপাশায় গভীর রাতে হামলা বিএনপি নেতাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম, খুলনা মেডিকেলে প্রেরণ; ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ, ২৫ কেজি জব্দ; আলেমদের সঙ্গে মতবিনিময়ে এমপি রেজু শেখ: ইসলামী আদর্শে উন্নয়নের অঙ্গীকার; কালকিনি–৩ আসনে আনিচুর রহমান তালুকদার খোকনের বিজয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস, ফুলেল সংবর্ধনা; নওগাঁর মান্দার কাশোপাড়ায় আগুনে পুড়ল বসতঘর ও গবাদিপশু; ৩০ আসনের ফলাফল স্থগিত ও পুনর্গণনার আবেদন জামায়াতের, শপথ স্থগিতেও আইনি উদ্যোগ; কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুর সুমনকে ফুলেল শুভেচ্ছা,শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি; মোহাম্মদ আনিসুর রহমান খোকন তালুকদার-কে ফুলেল শুভেচ্ছা; দীর্ঘ প্রতীক্ষার অবসান: নওগাঁর আত্রাই পেল এবার নিজস্ব এমপি; মাদারীপুর-০৩ আসনে জামানত হারালেন যারা; সংযমের বার্তায় পিরোজপুর-২ এ সোহেল মনজুর সুমনের জয়; পটুয়াখালী মরিচবুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন; নওগাঁয় ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার; নওগাঁর আত্রাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে;

আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত;

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি: 

নওগাঁর আত্রাইয়ে দ্বীপ-চাঁদপুর উত্তর পাড়া জামে মসজিদে জনসাধারণের আয়োজনে গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় অত্র মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ‘সহজ কোরআন শিক্ষা’-এর সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অভিভাবক সমাবেশে ইউপি সদস্য মোঃ ইদ্রিস আলী বাবুর সভাপতিত্বে হাফেজ সাংবাদিক মো.ফিরোজ আহমেদের সঞ্চারনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের আত্রাই উপজেলা কর্মকর্তা মোঃআকবর হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেনার আলহাজ্ব মাওলানা মো. মাসুম বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন শাহাগোলা ও কালিকাপুর ইউনিয়ন কেন্দ্র পরিদর্শক মো. রেজাউল করিম, হাটকালুপাড়া ও আহসান গঞ্জ ইউনিয়নের কেন্দ্র পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকরাম হোসেন সরদার,মোঃ খুরশেদ আলম, মহিদুল ইসলাম, সাংবাদিক মো. ওমর ফারুক, মো.আব্দুল মজিদ মল্লিক,এমরান মাহমুদ প্রত্যয়, রাসাদুদ জামান প্রমুখ। পরে ১২ জনশিক্ষার্থীদের মাঝে পবিত্র  কোরআন মজিদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার