শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে রাতে মৎস্যজীবী দলের রাজনৈতিক সভা;

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৮ বার পঠিত



বিশেষ প্রতিনিধি;

লক্ষ্মীপুরের কমলনগরে রাতে চেয়ারম্যান সচিবের অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে রাজনৈতিক আলোচনা সভা করেছে বিএনপির সহযোগী সংগঠন কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।২২ সেপ্টেম্বর (রবিবার) রাত ৮টার দিকে উপজেলার সাহেবের হাট ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানের চেয়ারে বসে উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান ও সদস্য সচিব মো. রেদোয়ান হোসেন কে ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে রাজনৈতিক আলোচনা সভা করতে দেখা গেছে।

আলোচনা সভায় উপস্থিত থাকা একাধিক ব্যক্তির ফেসবুক পোস্টে দেখা যায় খোলামেলা অফিস কক্ষের এক রুমে চেয়ারম্যান, সচিব এর কার্যালয় ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম। সেখানেই কোন নিরাপত্তার কথা বিবেচনা না করে দলীয় কার্যক্রমের অংশ হিসাবে রাতের বেলায় রাজনৈতিক আলোচনা সভা করছে উপজেলা মৎসজীবী দলের নেতারা। স্থানীয়দের দাবি পরিষদে ওয়ারিশ সনদ, জন্ম মৃত্যু নিবন্ধন, ইউনিয়ন পরিষদের অবকাঠামো উন্নয়নে সরকারের খুব গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে। দেশের এই গুরুত্বপূর্ণ অফিসের নিরাপত্তার বিষয় বিবেচনা না করে রাতের বেলা ইউনিয়ন পরিষদে অফিস কক্ষে রাজনৈতিক আলোচনা সভা করা ঠিক হয়নি।

ভিডিওতে দেখা চেয়ারম্যানের কার্যালয়ের উত্তর পশ্চিম কোণে রয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার কার্যক্রমে চলা কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, জন্ম, মৃত্যু নিবন্ধনের কপি, আরো অসংখ্য গুরুত্বপূর্ণ কাগজ, তার পাশেই দেখা যাচ্ছে স্টিলের আলমারি, এবং রুমের পূর্বপাশে চেয়ারম্যানের চেয়ারে বসা উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান, ডানে বক্তব্যরত অবস্থায় দেখা যাচ্ছে উপজেলা মৎস্যজীবীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আবগানী , বামে বসে দলের কার্যক্রমে অংশ হিসেবে বিভিন্ন লেখালেখি করছে উপজেলা মৎস্যজীবী দলে সদস্য সচিব মো. রেদোয়ান হোসেন।

সাহেবের হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বলেন, হুমায়ুন নামে একজন আমাকে কল করে আপনার পরিষদের সামনে একটা আলোচনা সভা করবো। কিন্তু তারা আমাদের অফিস কক্ষে, আমাদের চেয়ারে বসবে এরকম কোন অনুমতি দেওয়া হয়নি।

উপজেলা মৎস্যজীবী দলে আহবায়ক আব্দুল্লাহ আল নোমান এর কাছে রাজনৈতিক সভার বিষয়ে জানতে চাই তিনি জানান, দিনের যেকোন সময় রাজনৈতিক সভা করা যায়। রাজনৈতিক কাজে ইউনিয়ন পরিষদও চেয়ারম্যানের চেয়ার ব্যবহারে আইনে কোন বাধা নেই।

উপজেলা বিএনপি’র সদস্য সচিব নুরুল হুদা চৌধুরীর কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কমলনগরে মৎস্যজীবী নামে কোন সংগঠন নেই। কেউ বিএনপির সহযোগী সংগঠন দাবি করে কোন অপকর্ম করলে তার দায় উপজেলা বিএনপি নিবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস জানান, এবিষয়ে কোন অভিযোগ পাইনি। তবে ইউনিয়ন পরিষদে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews