শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

ইসলাম ও জীবন কবর ও মাজার সম্পর্কে ;

  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৪২০ বার পঠিত



মোঃ তৌহিদুল ইসলাম;

মাজার ও কবর নিয়ে হাদিসের আলোকে কিছু শিক্ষা যা আমাদের কে অনুপ্রেরণা যোগাবে তাই নিম্নোক্ত হাদিসের উদ্ধৃতি তুলে ধরা যাক।
রাসূল (সাঃ)বলেছেন,কবরে সিজদাহ করা হারাম।
(বুখারী-হা/১৩৩০)
কবর পাকা করা হারাম।
(মুসলিম-হা/২২৪৫)
কবরের উপর গিলাফ দেয়া, মোমবাতি জ্বালানো হারাম।
(নাসাঈ-হা/২০৪৭)
কবরের উপর লিখা হারাম।
(আবু দাউদ-হা/৩২২৬)
কবরের পাশে গোল করে জামাত বন্ধী হয়ে বসা হারাম।
(মুসলিম-হা/২২৫০)
কবরের মধ্যে ওরস-মেলা ইত্যাদি করা হারাম।
(আবু দাউদ-হা/২০৪২)
রাসূল (সাঃ)বলেছেন,তোমরা কবরকে মসজিদ বানিও নিয়ে নিও না। (মুসলিম-হা/২১১৬)
নবী(স) আরও বলেন,”কবর জীবন মানুষের দুনিয়া ও আখেরাতের মধ্যবর্তী জীবন। এই জীবন মানুষের বাস্তব জীবনের বিপরীত। দুনিয়ার কোন মানুষ বারযাখী জীবন সম্বদ্ধে খবর রাখে না। কবরের শান্তি বা শাস্তি কোন কিছুই টের পায় না। সেখানকার অবস্তা দেখা ত দুরের কথা, মানুষ ও জ্বীনের পক্ষে শুনাও সম্ভব নয়। (সহি বুখারী-হা/১১৩৮,১৩৪৭)
কোন কবরকে মাজার বানানো যায় না!
উঁচু করা যাবে না। রাসূল (ছাঃ) কবর উঁচু করতে, পাকা করতে, তার উপর সৌধ নির্মাণ করতে ও বসতে নিষেধ করেছেন। (মুসলিম, মিশকাত হা/১৬৯৬-৯৭)
কবরস্হানে দাড়িয়ে একাকী হাত তোলে কবরবাসীদের জন্য দোয়া করবে। (মুসলিম-হা/৯৭৪,নাসাঈ-হা/২০৩৭)
তবে সেখানে স্রেফ দোয়া ব্যতিত সালাত, তিলওয়াত, যিকির-আযকর, দান-সাদকাহ কিছু যায়েজ নয়।
সেখানে নিজের জন্য দোয়া করাও যায়। কারণ কবরস্হানে দোয়া করলে মৃত্যুর কথা অধিক স্বরণ হয়।
(মুসলিম-হা/৫৭৪, মিশকাত-হা/১৭৬৩)
আয়িশাহ (রাঃ) বলেন, ‘’সে আশংকা না থাকলে তাঁর কবরকে উন্মুক্ত রাখা হত, কিন্তু আমি আশংকা করি যে, (উন্মুক্ত রাখা হলে) একে মসজিদে পরিনত করা হবে’।
(মুসলিম-হা/৮২৩) আবু হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত। আল্লাহ্‌র রাসূল (সাঃ) বলেনঃ ‘’আল্লাহ্‌ তায়ালা ইয়াহুদ ও নাসারাদের (খ্রিস্টান) উপর অভিসম্পাপ বর্ষণ করুন। কারন, তারা তাদের নাবীদের কবর সমুহকে মসজিদ বা সাজদাহর স্থান বানিয়ে নিয়েছে’। (মুসলিম-হা/৮২৪, ৮২৫)
আবু মারসাদ আল-গানাবী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী (সাঃ) বলেছেনঃ ‘’তোমরা কখনো কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে সলাতও আদায় করবে না।
(মুসলিম-হা/১৬১৩) রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সমাজে অসংখ্য পথভ্রষ্ট আলেম থাকবে,যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে।
(সহীহ বুখারী-হা/৭০৮৪)
কবর পূজারি কাফের [শায়খ ডঃ মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আরিফি] রাসূল ﷺ আদেশ (হুকুম) করেছেন, “কবরের উপর নির্মিত যে কোন কাঠামো ভেঙে ফেলতে হবে এবং কবর মাটির সাথে মিশিয়ে ফেলতে হবে।” [সহীহ মুসলিম (ইংলিশ ভার্শন), ভলিয়ম ০২, পেইজ ৪৫৯-৬০, নং ২১১৬; সুনান আবু দাউদ (ইংলিশ ভার্শন), ভলিয়ম ০২, পেইজ ২১৬, নং ৩২১৯]
আবূ বাকর ইবনু আবূ শায়বাহ্ (রহঃ) ….. জাবির (রাদিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ কবর পাকা করতে, কবরের উপর বসতে ও কবরের উপর গৃহ নিৰ্মাণ করতে নিষেধ করেছেন। [সহীহ মুসলিম (হাঃ একাডেমী) ২১৩৫]
আলী ইবনু হুজুর আস সা’দী (রহঃ) ….. আবূ মারসাদ আল গানাবী (রাদিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তোমরা কখনো কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে সালাতও আদায় করবে না। [সহীহ মুসলিম (হাঃএকাডেমী) ২১৪০]

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews