শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক, আদালতে প্রেরণ; কুমিল্লার রেস্টুরেন্টে দুই বছরের শিশু ফেলে গেল বিদেশি পরিবার, থানায় সাধারণ ডায়েরি; মহাসড়ক জুড়ে নকল রসমালাইয়ের সাম্রাজ্য: কুমিল্লার ঐতিহ্য হুমকিতে; মাদকমুক্ত ও জনবান্ধব পঞ্চক্রোশী গড়ার প্রত্যয়ে লুৎফর রহমান: পাশে দাঁড়িয়েছেন সর্বস্তরের জনগণ” কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিকায় ১২ ‘হটস্পট’ কাউখালীর আমরাজুড়ী ফেরিঘাটে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন; কাউখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, “তরুণদের সচেতনতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান” পটুয়াখালীতে মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু; সদর দক্ষিণ থানায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা: এমপি মনিরুলের ফেসবুক স্ট্যাটাসে নয়া মোড়; পিরোজপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার;
Title :

উল্লাপাড়ায় ভিজিএফ চাল চুরির অভিযোগে ইউপি সচিব গ্রেপ্তার;

  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২১৬ বার পঠিত

উল্লাপাড়া প্রতিনিধি মোঃ ফয়সাল হা‌সান‌

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভিজিএফ চাল চুরির অভিযোগে বাঙালা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ মার্চ) ইউনিয়ন পরিষদের কক্ষে তল্লাশি চালিয়ে ১৬ বস্তা (৮০০ কেজি) চাল উদ্ধার করা হয়।
জানা গেছে, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ২,৪৮৩ জন সুবিধাভোগীর মধ্যে চাল বিতরণের কথা থাকলেও ২২৩ জন তাদের বরাদ্দকৃত চাল পাননি। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ চাল শেষ হয়ে গেছে বলে জানালে, স্থানীয় হতদরিদ্রদের সঙ্গে ইউপি সচিবের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইউনিয়ন পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম ও স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় পরিষদের কক্ষ তল্লাশি করা হলে দুটি কক্ষ থেকে ৮০০ কেজি চাল উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, ইউপি সচিব হেলাল উদ্দিন ইতোমধ্যেই ১,৪০০ কেজি চাল সরিয়ে ফেলেছেন। এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর ইসলাম মগুল জানান, পুলিশি সহায়তায় উদ্ধারকৃত চাল ও ইউপি সচিবকে থানায় নেওয়া হয়েছে। বিএনপির বাঙালা ইউনিয়ন সভাপতি আব্দুল জলিল বলেন, “২২৩ জন হতদরিদ্র স্লিপধারী চাল না পাওয়ায় আমরা ইউনিয়ন পরিষদের কক্ষ তল্লাশি করি এবং সেখানে ৮০০ কেজি চাল পাই।”
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, ইউপি সচিব হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত চাল থানায় নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews