বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ; মোহনপুরে পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হলেও বাজারে দেদারসে বিকোচ্ছে ভেজাল ও নিম্নমানের অণুসার (মাইক্রোনিউট্রেন্ট); কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত; ​কাউখালীতে সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত ‘ইঁদুর কাণ্ড’: কর্মচারীকে শোকজ ও ১৫ দিনের কর্মবিরতি;

কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন;

  • Update Time : শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • ১০৮ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন
(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন মাদকাসক্ত নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান।
শনিবার(১৫ আগস্ট)রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আসপদ্দী বাসস্ট্যান্ড ও মহিলা ডিগ্রি কলেজ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাউখালী থানার এসআই মহিউদ্দিন ও এসআই হাসানসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়,সন্দেহজনক গতিবিধির কারণে মো.শাহীন খন্দকার (৩৫) নামে এক ব্যক্তিকে তল্লাশি করা হলে তার কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শাহীন খন্দকার সাতুরিয়া রাজাপুরের ২ নম্বর ওয়ার্ডের খন্দকার বাড়ির মো.আনোয়ার খন্দকারের ছেলে। বর্তমানে তিনি কাউখালীর মিজান বেকারির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
অন্যদিকে,আসপদ্দী মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কলেজের নৈশপ্রহরী সঞ্জীব দাস (৩৫)কে শিক্ষকদের অফিসকক্ষে মাদক গ্রহণের সময় আটক করা হয়। তিনি মৃত নিরঞ্জন দাসের ছেলে এবং মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে কাউখালী দক্ষিণ বাজারের চরপট্টি এলাকায় মহিউদ্দিন খান নামে এক সন্দেহভাজন মাদকাসক্তকে আটক করতে অভিযান চালানো হয়। এএসআই মনোয়ার হোসেন তাকে আটক করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মহিউদ্দিন নিজ বাড়ির পেছনের দরজা দিয়ে চিরাপাড়া নদীতে ঝাঁপ দেন। পরে এএসআই মনোয়ার হোসেনও নদীতে ঝাঁপ দিয়ে তাকে আটক করার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।
কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে এবং মাদক গ্রহণের সময় আরও একজনকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে কাউখালী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews