1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবাধিকার সংগঠনের নামে অপতৎপরতা উদ্বেগজনক; মঠবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ ও যান চলাচল বন্ধ; শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠাই আগামীর লক্ষ্য: ঈদুল আযহার বার্তায় জিসান; ​আগামী ইউপি নির্বাচনে জনপ্রিয়তার তুঙ্গে রাইসুল ইসলাম (রইচ): ৪ নং ওয়ার্ডবাসীর আস্থার নতুন ঠিকানা; তেতুলিয়ায় মডেল থানা পুলিশ সদস্যের বসত বাড়িতে মটর সাইকেল দুঃসাহসিক চুরি ; মঠবাড়িয়ায় উন্নয়নের অগ্রযাত্রায় জনতার আস্থার প্রতীক রুবেল হাওলাদার; ঈদুল আযহা ও কুরবানীর তাৎপর্য; ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক শ্রমজীবী মানুষের জীবন: মো. দুলাল মিয়ার ঈদের শুভেচ্ছা; মঠবাড়িয়ার উন্নয়নে ‘ঐক্য, অধিকার ও মুক্তি’ নিয়ে পাশে থাকতে চান রুবেল হাওলাদার; সামান্য বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মসজিদের ইমামরা;

কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ;

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পঠিত

প্রতিনিধিঃ-মোঃ নুরুজ্জামান খোকন

১৭ ফেব্রুয়ারী২০২৫ (সোমবার) সকাল ১১ঃ০০ ঘটিকায়, পিরোজপুরের কাউখালী উপজেলাধীন ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নে অবস্থিত এগারোগ্রাম সম্মিলনী শিক্ষা নিকেতন স্কুল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে,উপজেলা ভূমি কর্মকর্তা সুদীপ্ত দেবনাথ এর উদ্যোগে, জমি-জমা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা “ভূমির অ আ ক খ” আয়োজন করা হয়।
কর্মশালার শুরুতেই শিক্ষার্থীদের মাঝে পর্চা,জরিপ খতিয়ান, মৌজা ম্যাপ,দাখিলা,সৃজিত খতিয়ানের ফটোকপির একটি সেট বই প্রদান করা হয় এবং মৌজা,দাগ নাম্বার,খতিয়ান,পর্চা, সিএস/এসএ/আরএস জরিপ- ইত্যাদি প্রাথমিক ধারণার সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। অতঃপর শিক্ষার্থীদের ৩০/৩১ বিধির আপত্তি আপিল, উপজেলা/ইউনিয়ন ভূমি অফিসের কাজ,খাস জমি, কালেক্টরের ভূমিকা,ভূমি উন্নয়ন কর,নামজারির খরচ,দাখিলা, ওয়ারিশ,সাফ-কবল/হেবা দলিল প্রভূতি বিষয়ে উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত কর্মশালায় ৯ম/১০ম শ্রেণির ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা ও মেধাবিকাশে আলোচনার বিষয়বস্তুর উপর তাৎক্ষণিক ২৫টি প্রশ্নের লিখিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতার মূল্যায়ন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ভূমি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত “ভূমি-আমার ঠিকানা” বইয়ের একটি কপি উপহার হিসেবে প্রদান করা হয়।
এই বিষয়ে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ জানান, বর্তমান বাংলাদেশ সরকারের মানউন্নয়নে ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমির সকল কার্যক্রম চলমান। আমার বিশ্বাস এ প্রজন্মের ছাত্র-ছাত্রীদের মধ্যে ভূমি সংক্রান্ত বিষয়ে হাতে- কলমে প্রশিক্ষণের মাধ্যেমে আলোচনা করে বিকাস ঘটালে,ভবিষ্যতে ভূমি সংক্রান্ত যেকোনো বিষয়ে মৌলিক ধারণা নিতে পারবে, এবং সকল সমাধানে কর্মশালাটি সহযোগিতা করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews