সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

কাউখালীতে সরকারি নির্দেশ অমান্য করে গাছের ডাল রোপণ,প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত;

  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন
কাউখালী(পিরোজপুর)

সরকারি নির্দেশনা অমান্য করে গাছের চারা রোপণের পরিবর্তে গাছের ডাল রোপণের অভিযোগে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় পিরোজপুরের কাউখালী উপজেলার ১৪নম্বর মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র হালদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। অফিস আদেশে উল্লেখ করা হয়,প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র হালদারের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে গাছের ডাল রোপণের অভিযোগ ওঠে। এ বিষয়ে কাউখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.রাকিবুল ইসলাম গত ১৯ জুলাই ২০২৬ তারিখে তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন।
তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়,মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচি হিসেবে সরকারি নির্দেশনা অনুযায়ী গাছের চারা রোপণের কথা থাকলেও অভিযুক্ত প্রধান শিক্ষক গাছের চারা না লাগিয়ে গাছের ডাল রোপণ করেছেন।
অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
সরকারি কর্মচারী(শৃঙ্খলা ও আপিল)বিধিমালা,২০১৮-এর ১২(১)ধারা অনুযায়ী ১৯ জুলাই ২০২৬ তারিখ থেকে তার সাময়িক বরখাস্ত কার্যকর করা হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়,সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান এর স্বাক্ষরিত অফিস আদেশটি গত ৬ আগস্ট ২০২৬ তারিখে জারি করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews