সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ;

কাউখালীতে ১২০ কেন্দ্রে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন;

  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২০৯ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন কাউখালী (পিরোজপুর)

সারাদেশের ন্যায় পিরোজপুরের কাউখালী উপজেলায় শুরু হয়েছে বহুল প্রত্যাশিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার ১২০টি কমিউনিটি টিকাদান কেন্দ্রে একযোগে এ কার্যক্রম শুরু হয়। এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে হাম ও রুবেলা প্রতিরোধী টিকা প্রদান করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে,আগামী ১০মে পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে প্রতিদিন এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে।
টিকাদান কার্যক্রমের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার। তারা কেন্দ্রগুলো পরিদর্শন করেন এবং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার অমৃতা সরকার (DPDC)।প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। এবিএম আনিসুল হক (MTEPI)।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে,হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ,যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। এই রোগ প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। তাই উপজেলার প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে তাদের শিশুদের টিকা প্রদান নিশ্চিত করতে হবে। এতে শিশুদের সুস্থতা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশব্যাপী রোগ প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার হবে। উল্লেখ্য,সরকারের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পরিচালিত এই জাতীয় কর্মসূচির মাধ্যমে দেশের সব অঞ্চলে শিশুদের হাম-রুবেলা থেকে সুরক্ষা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews