1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে গাছে গাছে ঝুলছে জাতীয় ফল কাঁঠাল; কাউখালীতে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; মোংলায় বি ডি ক্লিনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ; পোরশা সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক; ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত; খেতাছিড়ায় এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ, দুই আসামি গ্রেপ্তার; ইসলামী ব্যাংকের পাওনা টাকা ফেরতের দাবিতে পিরোজপুরে মানবন্ধন; নওগাঁয় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ২ শিশু; বড় হওয়ার সাথে হারিয়ে যাওয়া শৈশবের খেলা আর স্মৃতি;

কাউখালীতে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৭ বার পঠিত

কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) রাতে উপজেলার ৫নং শিয়ালকাঠি ইউনিয়নের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. জাকির হোসেন (৪৬), তিনি শংকরপুর গ্রামের মৃত বারেক তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানার একটি বিশেষ টিম মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জাকির হোসেন তার বসতবাড়িতে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছেন। পরে থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিরস্ত্র) মো. মাসুদ আল মামুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা রাত ১০টা ৫ মিনিটে শংকরপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জাকির হোসেনকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে গাঁজার ওজন নির্ধারণ করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। একই সঙ্গে নমুনা হিসেবে ৫ গ্রাম গাঁজা পৃথকভাবে সংরক্ষণ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে,গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন। এ বিষয়ে স্থানীয়দের একাধিক অভিযোগও রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউখালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে,মাদকের উৎস ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews