বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ; মোহনপুরে পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হলেও বাজারে দেদারসে বিকোচ্ছে ভেজাল ও নিম্নমানের অণুসার (মাইক্রোনিউট্রেন্ট); কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত; ​কাউখালীতে সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত ‘ইঁদুর কাণ্ড’: কর্মচারীকে শোকজ ও ১৫ দিনের কর্মবিরতি; নওগাঁর আত্রাইয়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা;

কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের ১৮ মামলার চার্জশিট দাখিলের জন্য চূড়ান্ত অনুমোদন;

  • Update Time : বুধবার, ১৯ অগাস্ট, ২০২৬
  • ১৪৫ বার পঠিত




মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি;

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় কুমিল্লা জেলার বিভিন্ন থানায় দায়ের করা মামলাগুলোর মধ্যে ১৮টি মামলার চার্জশিট দাখিলের জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৭টি হত্যা মামলা এবং ১১টি হামলা, মারধরসহ অন্যান্য অভিযোগে দায়ের করা মামলা রয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মামলা তদন্ত কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে এসব মামলার চার্জশিট দাখিলের বিষয়টি চূড়ান্ত করা হয়।
চূড়ান্ত হওয়া ১৮টি মামলার মধ্যে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় দায়ের করা ৯টি এবং সদর দক্ষিণ, দেবিদ্বার, দাউদকান্দিসহ অন্যান্য থানায় দায়ের করা আরও ৯টি মামলা রয়েছে।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চার্জশিটের জন্য চূড়ান্ত হওয়া এসব মামলায় কুমিল্লা সদরের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের অপসারিত মেয়র তাহসিন বাহার সূচনা, দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ কয়েকজন সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
পুলিশ সূত্র আরও জানায়, এসব মামলার আসামিদের মধ্যে কয়েকজন দেশের বাইরে অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লায় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় মোট ৪২টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে কোতয়ালী মডেল থানায় দুটি হত্যা মামলাসহ মোট ১৮টি, দাউদকান্দি মডেল থানায় তিনটি হত্যাসহ ৪টি, সদর দক্ষিণ থানায় একটি হত্যাসহ ৬টি, দেবিদ্বার থানায় তিনটি হত্যাসহ ৪টি, বরুড়া থানায় একটি হত্যা মামলা, চান্দিনা থানায় ২টি, মনোহরগঞ্জ থানায় ২টি, বুড়িচং থানায় ১টি, বাঙ্গরা বাজার থানায় ২টি, নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা এবং চৌদ্দগ্রাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এসব মামলার মধ্যে কোতয়ালী থানার একটি এবং বরুড়া থানার একটি হত্যা মামলার চার্জশিট ইতোমধ্যে দাখিল করা হয়েছে। বাকি ৪০টি মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পুলিশ কাজ করছে।
এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান দৈনিক বাংলাবাজার পত্রিকাকে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মামলাগুলোর চার্জশিট প্রদানের বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সঙ্গে আমাদের সভা হয়েছে। আমরা অনলাইনে মিটিং করেছি। কুমিল্লার মামলাগুলোর মধ্যে ১৮টি মামলার চার্জশিট দাখিলের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৭টি হত্যা মামলা এবং ১১টি অন্যান্য বিষয়ে দায়ের হওয়া মামলা রয়েছে।”
তিনি আরও বলেন, “মামলাগুলোর বিষয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের মনিটরিং টিম রয়েছে। কয়েকজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে এগুলো মনিটরিং করা হচ্ছে। পুলিশ হেডকোয়ার্টার্সের ক্রাইম অ্যান্ড অপারেশনস শাখার পুরো টিমের সমন্বয়ে আজকে (গতকাল) চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। কুমিল্লা কোতয়ালী, দাউদকান্দি, সদর দক্ষিণসহ বিভিন্ন থানার ১৮টি মামলার চার্জশিট দাখিলের জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।”
পুলিশ জানিয়েছে, বাকি মামলাগুলোর তদন্ত কার্যক্রমও দ্রুত শেষ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews