শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

গণঅধিকার পরিষদ বেলকুচি উপজেলা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল;

  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৩৬৭ বার পঠিত



হাসমত আলী ;
সিরাজগঞ্জ প্রতিনিধি ;

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক মমিন ফয়সাল , সদস্য সচিব ইউসুফ আলী, সিরাজগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদ এর সম্মানিত সভাপতি মোঃ সোহরাওয়ার্দী হোসেন। ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলার সভাপতি সরকার আবির , শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান সিরাজী, শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলার সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক,সহ জেলার নেতৃবৃন্দ এবং বেলকুচি উপজেলার শ্রমিক অধিকার পরিষদ এর সম্মানিত সভাপতি মোঃ শফি উদ্দিন সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামিক ছাত্র শিবির,
জাতীয়তাবাদী ছাত্র দল, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিরাজগঞ্জ জেলার সম্মানিত সভাপতি মোঃ সোহরাওয়ার্দী হোসেন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আসলে কোন পথে যাবে বা কোনটি তার পথ? এই জিজ্ঞাসা স্বাভাবিক। তার চেয়েও জরুরি আমাদের অন্ধকারত্ব আর পরাধীনতার চিহ্নগুলো মুছে দেওয়া। আগামী দিনের বাংলাদেশ মূলত তারুণ্যের ওপর নির্ভরশীল। বিজ্ঞান, মানবিকতা আর বিশ্বাস—এই তিন বিষয় হাত ধরাধরি করে না চললে আমরা এগোতে পারব না। অভ্যন্তরীণ ঝগড়া-ফ্যাসাদ আর অনৈক্য দূরীভূত করা এখন জরুরি। স্বাধীনতার ৫৩ বছর অতিবাহিত হলেও দেশে এখন পর্যন্ত দুর্নীতি ও অনিয়মের চর্চা রোধ করা যায়নি। এ ব্যাপারেও নিতে হবে কার্যকর পদক্ষেপ। এছাড়া দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও উন্নয়নশীল দেশে পরিণত করার স্বপ্নও বাস্তবে রূপ দিতে হবে। এ জন্য চাই মজবুত প্রশাসনিক কাঠামো, বাকস্বাধীনতা, জবাবদিহিতা, আইনের যথাযথ প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ। তাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি বড় চ্যালেঞ্জ দুর্নীতি দমন। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে গণমাধ্যমের স্বাধীনতা। এদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হতে হবে অন্যতম লক্ষ্য। আগামীর বাংলাদেশ এই সাহসী তরুণদের কাছেই নিরাপদ থাকবে বলে বিশ্বাস মানুষের।সবার প্রত্যাশা, এই দেশপ্রেমিক তারুণ্যের হাতেই সুরক্ষিত হবে আগামীর স্বাধীন বাংলাদেশ। পরিশেষে সিরাজগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদ এর পক্ষ থেকে অগ্রিম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews