শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

তিস্তা নদীতে পানি সমস্যা সমাধানে কাজ করছে সরকারঃউপদেষ্টা আসিফ মাহমুদ;

  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ বার পঠিত



হাফিজুর রহমান হাবিব পঞ্চগড় প্রতিনিধি:

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন-তিস্তা নদীতে পানি সমস্যা সমাধানে কাজ করছে অন্তবর্তীকালীন সরকার।বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন,উত্তরবঙ্গ বাংলাদেশের ৭০ শতাংশ চাহিদার তুলনায় বেশি উৎপাদন হয়ে থাকে,এখানে শিল্পের বিকাশের সুযোগ রয়েছে। শিল্পের বিকাশ এবং উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের যে সমস্যা, তিস্তা নদীতে পানি সমস্যা সমাধানে কাজ করছে সরকার।উত্তরবঙ্গের প্রায় ১২ টি জেলায় ২২ টি উপজেলায় আমি পরিদর্শন করব। শুধুমাত্র একটি বিশেষ কারনে।আপনারা জানেন বিগত সময়ে উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে উত্তরবঙ্গ অবহেলিত হয়েছে। তাই পরিদর্শন করতে চেয়েছি আপনাদের দাবি গুলো জানতে চাইছি।
আসিফ মাহমুদ বলেন-রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান যেভাবে দূর্নীতির করাল গ্রাসে ভেঙে পড়েছে এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার এবং পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে।আপনাদের জায়গা থেকে সমর্থন দিয়ে সংস্কার কার্যক্রমের সাথে থাকবেন। আপনাদের মতামত সহযোগিতা এবং সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথির বক্তব্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন,তেঁতুলিয়ার একটু গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে স্থলবন্দর। আমরা যখন খোঁজ নিয়ে দেখি ওই স্থল বন্দরের ইজারা দিয়ে যত কর্মকর্তা কর্মচারী সেগুলো সব খুলনা বিভাগ থেকে আসা। স্থলবন্দর হওয়ার সময় যত লোকের এখানে কর্মসংস্থান হওয়ার কথা ছিল, সেটা না হয় কিছু মানুষ সিন্ডিকেট করে সকল মানুষকে জিম্মি করেছে। যেখানে আমরা অন্যায় দেখবো,সিন্ডিকেট দেখব, চাঁদাবাজি দেখব, ধীরে ধীরে আমরা সেগুলো উপড়ে ফেলবো। আমরা ঐক্যবদ্ধ যদি থাকি তাহলে স্থলবন্দর বলি, নিয়োগ বাণিজ্য বলি কোনটাই আমরা হতে দেবো না।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে,অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম,তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি,জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন প্রমূখ বক্তব্য রাখেন। জানা যায় উপজেলার অসহায় দুস্থ্য দুই হাজার ব্যক্তিকে একটি করে কম্বল এবং শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ বিতরন করা হয়।এর আগে উপদেষ্টা সকালে হেলিকপ্টার যোগে আটোয়ারী উপজেলায় দুই হাজার ব্যক্তিকে কম্বল বিতরন করেছেন। তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান এর সঞ্চালনায় ১৮ বর্ডার গার্ড বিজিবির সিও,স্থানীয় জনপ্রতিনিধিসহ শিক্ষক- শিক্ষার্থী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews