শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা; ভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ, তদন্তের দাবি; মোহনপুরের ধুরসা বাজারে ২২ দিন ধরে অবৈধ সুতি জালে অবাধে মাছ নিধন; দুর্গাপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৬ অত্যন্ত উৎসবমুখর; কিশোরগঞ্জের শহীদ পাগলা: নিঃস্বার্থ মানবসেবা ও জনস্মৃতিতে অমর এক মানুষ; নওগাঁর আত্রাইয়ে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক ; ভাঙ্গাবাড়ি ৯ দুর্গা মন্দিরে উপহার ও শুভেচ্ছা পৌঁছে দিলেন চেয়ারম্যান প্রার্থী জাহিদ তালুকদার; সায়দাবাদ টু এনায়েতপুর রাস্তা সংস্কারের সু খবর দিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী; দুর্গাপূজায় হলদিয়ার সাত মণ্ডপে হাজী মোঃ রাশেদের শুভেচ্ছা; ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মামলা দায়ের; কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত;

দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন;

  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৬ বার পঠিত




​দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি;

​কুমিল্লার দেবিদ্বারে বর্ণাঢ্য আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

​অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য মোঃ দেলোয়ার হোসেন। মোঃ শাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম কাইয়ুম, বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি মোঃ আব্দুল আউয়াল খান বাদল, সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, আব্দুস সাত্তার মাস্টার, ছগীর আহম্মেদ, সাংবাদিক মাসুদ রানা, আবুল কালাম আজাদ শামীম, মোঃ মজিবুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম, জসিম উদ্দিন, মোঃ শাহীন হাসান, মোঃ সাদেকুর রহমান খন্দকার এবং পদ্মকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহজালাল রোশন।

​শিক্ষার্থীদের পক্ষে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মোসাঃ রাইসুল আক্তার এবং অভিভাবকদের পক্ষ থেকে পরিচালনা কমিটির সাবেক সদস্য সাংবাদিক মোঃ কবির হোসেন অনুভূতি ব্যক্ত করেন।

​অনুষ্ঠান শেষে এসএসসি ও দাখিল পরীক্ষায় বিশেষ কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ৬ জন শিক্ষার্থীর হাতে প্রাইজমানি ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ উপহার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews