মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ;

দ্বিতীয় বারের মতো নৌকা পেয়েছেন শাহীন বদি;

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৭১৫ বার পঠিত




 

মোঃ আলমগীর ;কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার-৪(টেকনাফ-উখিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ঢাকা থেকে কক্সবাজারের উখিয়া হয়ে টেকনাফ পৌঁছেছেন।

বুধবার (২৯ নভেম্বর) বিকালে কক্সবাজার থেকে উখিয়া উপজেলার মরিচ্যা লাল ব্রীজ থেকে শত শত গাড়ী বহর নিয়ে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছলে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার জনতা শাহীন আক্তারকে ফুলের মালা ও ফুলের নৌকা উপহার দিয়ে বরণ করে নেন।

এসময় এমপি শাহীন আক্তার বলেন- দ্বিতীয় বারের মতো নৌকার মনোনয়ন পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নেতা-কর্মী ও জনগণের উদ্দেশে তিনি বলেন,২০০৮ সাল থেকে আমার স্বামী এমপি নির্বাচিত হয়ে গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে ছিলেন, বন্যা, ঘূর্ণিঝড়, করোনাকালীনসহ সকল প্রাকৃতিক দূর্যোগে মানুষের সেবা করেছেন। অগ্নিকান্ডসহ যে কোন দূর্ঘটনার খবর পেলেই মানুষের কাছে ছুটে যান। মানুষের জন্য নিজেকে উৎসর্গ করছে বলেই মানবতার মহান নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীক দিয়েছেন। এই অর্জন, এই সম্মান আমার প্রিয় কক্সবাজার-৪ আসনের উখিয়া-টেকনাফ বাসীর কারণে সম্ভব হয়েছে। আবারও নির্বাচিত হলে আমি আপনাদের এ ভালোবাসার প্রতিদান দিতে অতীতের মতো আমার স্বামী সাবেক এমপি আব্দুর রহমান বদি ও নিজেকে উৎসর্গ করবো।

তিনি আরো বলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে অংশ নেয়ার আহবান জানিয়ে বলেন- যারা নির্বাচন করতে চান আসুন। নির্বাচনে অংশ নিন। নির্বাচনী মাঠেই জয়-পরাজয় হবে। শেখ হাসিনাকে এ আসন উপহার দেয়ার জন্য সকল নেতাকর্মীকে এখন থেকেই নির্বাচনী মাঠে ঝাপিয়ে পড়ার আহবান জানান তিনি।

দুপুরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছার পর আসার সময় পথে পথে জনতা ফুলেল শুভেচ্ছা, করতালি ও নৌকা নৌকা স্লোগানে মুখরিত পরিবেশে প্রিয় নেতা শাহীন আক্তারকে বরণ করেন। এসময় বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে পথসভায় এমপি শাহীন আক্তার জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিকালে টেকনাফ পৌঁছলে আতশবাজি উৎসব ও বাদ্যের তালে তালে নেচে গেয়ে এমপি শাহীনকে বরণ করেন উচ্ছসিত জনতা। পরে টেকনাফ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপস্থিত হাজার হাজার জনতার উদ্দেশ্যে এমপি শাহীন আক্তার, সাবেক এমপি ও পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুর রহমান বদিসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় জেলা আওয়ামীলীগের সদস্য বদরুল হাসান মিল্কী,টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহদুর, টেকনাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন,বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনূর কাউন্সিলর, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহজাহান মিয়া,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জালাল মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরওয়ার আলম, পৌর শ্রমিকলীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা, পৌর ছাত্রলীগ নেতা তানভীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত টেকনাফ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews